ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অভিনেতা তমাল মাহবুবকে ডিবি হেফাজতে আটক, অভিযোগ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার


অভিনেতা তমাল মাহবুবকে ডিবি হেফাজতে আটক, অভিযোগ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে, অভিযোগ রয়েছে তার আওয়ামী লীগ সংশ্লিষ্টতার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তাকে আজিমপুরের ইরানি মাঠসংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তমাল মাহবুবকে আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: ঢাকা ডিবি’র হাতে আটক অভিনেতা তমাল মাহবুব

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির ‘আলো আসবেই’ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তমাল মাহবুবকে আটক করা হয়েছে।

এদিকে, তমাল মাহবুবের সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্ট পর্যালোচনা করে দেখা যায়, তিনি নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নিয়মিত পোস্ট দিতেন। গত কয়েক দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও নাশকতামূলক কর্মকাণ্ডের ছবি ও ভিডিও তার আইডি থেকে শেয়ার করা হয়েছে।

এর আগে, বুধবার দিবাগত রাতে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি। তিনি বিতর্কিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ। একই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

আরও পড়ুন: বাবার সঙ্গে অনবরত তুলনা! কীভাবে বিষয়টা নেন শাহরুখ-পুত্র আরিয়ান?

গ্রুপে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েন গ্রুপের সদস্যরা। তাদের মধ্যে জ্যোতিকা জ্যোতির নামও ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পাসে চাকরি দেবে টিসিবি, আবেদন প্রক্রিয়া জানুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ এম


এইচএসসি পাসে চাকরি দেবে টিসিবি, আবেদন প্রক্রিয়া জানুন

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি পাঁচটি শূন্য পদে ১০ জন কর্মী নিয়োগের জন্য আবেদন গ্রহণ করবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তাবলী ও নিয়মাবলি অনুসারে, বাংলাদেশের প্রকৃত নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে টিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)

চাকরির ধরন: সরকারি চাকরি

পদ সংখ্যা: ৫টি

লোকবল নিয়োগ: ১০ জন

আবেদন শুরুর তারিখ: ১৭ নভেম্বর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ০৮ ডিসেম্বর ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)

পদসংখ্যা: ০৫টি

লোকবল নিয়োগ: ১০ জন

পদের নাম: উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ০১টি

বেতন: ৩২,০০০ - ৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারী

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০৩টি

বেতন: ২৩,৫০০ - ৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ

পদের নাম: সংরক্ষণ ও বিক্রয় সহকারী

পদসংখ্যা: ০১টি

বেতন: ২১,৯০০ - ৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ

পদের নাম: টেলেক্স অপারেটর

পদসংখ্যা: ০১টি

বেতন: ২১,৯০০ - ৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ০৪টি

বেতন: ২০,০০০ - ৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে জানালেন কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ এম


আজ ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে জানালেন কর্তৃপক্ষ

ঢাকাতে প্রতিদিনই কেনাকাটার জন্য কোথাও না কোথাও যাওয়ার প্রয়োজন হতে পারে। তবে, কোনো মার্কেটে যাওয়ার পূর্বে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায়, বিড়ম্বনায় পড়তে হতে পারে আপনাকে।

শুক্রবার (২০ নভেম্বর) তারিখে দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল এবং এলাকার দোকানপাট বন্ধ থাকবে।

যেসব মার্কেট বন্ধ

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল ও গুলিস্তানের দক্ষিণ অংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%