০৯:৪১ পি.এম
কুষ্টিয়ায় জাপান ফুটবল দলের সমর্থকেরা মিছিল ও মোটর শোভাযাত্রা করেছেন। তারা সোমবার (২৯ জুন) দুপুরে কুষ্টিয়া শহরের প্রধান সড়ক এনএস রোড প্রশিক্ষণ করেন। এ সময় থানা মোড় হয়ে পৌরসভা মোড় ঘুরে গোসালা সড়কের সামনে এসে এ কর্মসূচি শেষ হয়।
এই কর্মসূচির আয়োজন করে কুষ্টিয়া জাপান সমর্থক গোষ্ঠী। এ অনুষ্ঠানে জাপান ফুটবল দলের জার্সি বিতরণ করা হয়। শোভাযাত্রায় শতাধিক নারী, পুরুষ ও শিশু সমর্থক অংশ নেন, তাদের সঙ্গে ছিল ব্যান্ডপার্টি। এছাড়া, ছোট ট্রাকে সাউন্ড সিস্টেমের মাধ্যমে জাপান ফুটবল দলের সমর্থনে স্লোগানও দেওয়া হয়।
শোভাযাত্রায় সাবেক জাতীয় ফুটবল পুরুষ দলের খেলোয়াড় এবং কুষ্টিয়ার বাসিন্দা আকরাম হোসেন ও জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় কুষ্টিয়ার বাসিন্দা নিলুফা ইয়াসমিন নীলা অংশ নেন।
আরও পড়ুন: বান্দরবানে বাসের চাপায় পুলিশ সদস্য সাজু চক্রবর্তী নিহত
শোভাযাত্রার উদ্যোক্তা ও আয়োজক চিকিৎসক এস এম মুসতানজিদ বলেন, ‘জাপান আমাদের ঘনিষ্ঠ বন্ধু। এশিয়ার অন্যতম সেরা ফুটবল দল। তাদের পাশে থেকে সমর্থন জানাচ্ছি। আশা করছি, ব্রাজিলকে অন্তত ২ গোলের ব্যবধানে হারাবে জাপান এবং সেরা ১৬–তে জায়গা করে নেবে।’
জাতীয় নারী ফুটবল দলের কৃতীসন্তান নিলুফা ইয়াসমিন বলেন, ‘যদিও আমি ব্রাজিল দলের সমর্থক। তারপর মুসতানজিদ স্যার আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এ জন্য এসেছি। আমি চাইব, একদিন বিশ্বকাপে বাংলাদেশ খেলবে এবং সেখানে বাংলাদেশের পতাকা উড়বে।’
জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আকরাম হোসেন বলেন, ‘হার জিত থাকবে। তবে আজকের খেলা ভালো হবে, আশা করছি।’
আরও পড়ুন: গাজীপুরের তুরাগ নদ থেকে ৩৩-৩৫ বছর বয়সী অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন