ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

স্মৃতিকথায় সাভারকরকে নিয়ে সমালোচনা, সোনিয়াকে আইনি নোটিশ


স্মৃতিকথায় সাভারকরকে নিয়ে সমালোচনা, সোনিয়াকে আইনি নোটিশ

স্বাধীনতাসংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে স্মৃতিকথায় মন্তব্য করার কারণে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ পাঠিয়েছেন তার প্রপৌত্র সত্যকী সাভারকার। ‘বিলংগিং : আ জার্নি অব লাভ’ বইয়ে সাভারকর সম্পর্কে যে মন্তব্যগুলো করা হয়েছে, সেগুলোকে তিনি ভুল ও মানহানিকর হিসেবে চিহ্নিত করেছেন।

আইনি নোটিশে সোনিয়া গান্ধীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি বইটির সংশ্লিষ্ট অংশ সংশোধনের জন্য বলা হয়েছে। এ জন্য তাকে ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পুনে জেলা আদালতে মামলা করার হুমকি দেওয়া হয়েছে।

৪৪৩ পৃষ্ঠার বইটিতে সাভারকরকে ‘হিন্দুত্ব’ মতাদর্শের জনক হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে তার চিন্তাধারায় হিন্দুদের প্রধান্য দিয়ে ভারতকে একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ধারণা তুলে ধরা হয়েছে। বইটিতে সোনিয়া গান্ধীর মতাদর্শের সঙ্গে ভারতের সংবিধানে উল্লেখিত রাষ্ট্রের সীমানা ও নাগরিক অধিকারের ধারণার বিরোধ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: এআই দিয়ে পরীক্ষায় নকলের কারণে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

সাভারকরের পক্ষে আইনজীবী সংগ্রাম কোলহাটকর অভিযোগ করেছেন, বইটিতে তার পূর্বপুরুষকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা মানহানির শামিল। তিনি বলেন, আপাতত মানহানির বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি অন্যান্য আইনি ধারায় ব্যবস্থা নেওয়া যায় কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আইনি নোটিশে বিশেষভাবে বইটির এমন বক্তব্যের বিরোধিতা করা হয়েছে, যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সাভারকর ব্রিটিশদের কাছে ভারতীয় স্বাধীনতাসংগ্রামীদের তথ্য দিতেন বা তাদের বিরুদ্ধে সহযোগিতা করতেন। নোটিশে এ অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, তার কারাবাস, ব্রিটিশদের কাছে দাখিল করা আবেদনপত্র এবং রাজনৈতিক কর্মকাণ্ড মূল্যায়নের ক্ষেত্রে তৎকালীন ঐতিহাসিক পরিস্থিতি বিবেচনা করা জরুরি।

এতে আরো বলা হয়েছে, ব্রিটিশ শাসনামলে সাভারকর দীর্ঘদিন কারাবন্দি ছিলেন এবং আন্দামানের সেলুলার জেলে বন্দিজীবন কাটিয়েছেন। তার কারাবাস ও আবেদনপত্রের বিষয়গুলো তৎকালীন পরিস্থিতি বিবেচনা না করে মূল্যায়ন করলে তার জীবন ও রাজনৈতিক সংগ্রাম সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে।

সাভারকরের রাজনৈতিক দর্শনকে শুধু হিন্দুদের প্রাধান্য প্রতিষ্ঠার চিন্তা হিসেবে তুলে ধরার বিরোধিতা করেছে তার পরিবার। নোটিশে বলা হয়েছে, সাভারকরের লেখা, বক্তব্য ও রাজনৈতিক চিন্তাধারা যথাযথ ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে মূল্যায়ন করা উচিত। বইটির সংশ্লিষ্ট দুটি অংশ পাঠকদের তার স্বাধীনতাসংগ্রামে ভূমিকা ও রাজনৈতিক দর্শন সম্পর্কে বিভ্রান্ত করতে পারে বলেও অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন: জেনসেনকে পুনর্বহালে ট্রাম্পের লাভ ২০০ কোটি টাকা

নিজের দাবির পক্ষে নোটিশে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে সাভারকরকে সম্মান জানাতে ভারত সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে তার সম্মানে স্মারক ডাকটিকিট প্রকাশের বিষয়টি রয়েছে।

এ ছাড়া ‘স্বাতন্ত্র্যবীর সাভারকর রাষ্ট্রীয় স্মারক’-এর জন্য ইন্দিরা গান্ধী ব্যক্তিগত ব্যাংক হিসাব থেকে ১১ হাজার টাকা অনুদান দিয়েছিলেন বলেও নোটিশে দাবি করা হয়েছে। পাশাপাশি সাভারকরের নেতৃত্বে হায়দরাবাদে পরিচালিত নিরস্ত্র প্রতিরোধ আন্দোলনে অংশ নিয়ে কারাবরণকারীদের ‘স্বাধীনতাসংগ্রামী’ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

এ ছাড়া ১৯৮৩ সালে তার জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারত সরকারের ‘ফিল্মস ডিভিশন’ সাভারকরের জীবন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছিল বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: শত্রু ভুল করলে সংঘাতের ভৌগোলিক পরিধি বদলে দেব: গালিবাফ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফর উপলক্ষে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান এবং পুলিশ সুপার জসিম উদ্দীনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় জানানো হয়, আগামী ৫ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গোবিন্দগঞ্জে সফরে আসবেন। সফরকালে তিনি করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধনসহ বেশ কয়েকটি উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন এবং পথসভায় বক্তব্য রাখবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁঠালবাগানে আগুনে আরো একজনের মৃত্যু, মোট তিনজনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


কাঁঠালবাগানে আগুনে আরো একজনের মৃত্যু, মোট তিনজনের প্রাণহানি

রাজধানীর কাঁঠালবাগানের একটি আবাসিক ভবনে আগুনের ঘটনায় সানজিদা (২০) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। এর ফলে, মৃতের সংখ্যা তিনজনে পৌঁছেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সানজিদার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, আগুনের ঘটনায় দগ্ধ সাবা (৩০) এবং তার দেড় বছর বয়সী ছেলে আর এস রহমান মারা যান। একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবার স্বামী আবদুর রহমান (২৯) এবং শামসুন নাহার (৫০)।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে কাঁঠালবাগানের সাততলা আবাসিক ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে চুলার গ্যাস থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে একই পরিবারের তিনজনসহ মোট ৫ জন দগ্ধ হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একসঙ্গে পৃথিবীতে এসেছিল যমজ দুই ভাই, হাম কেড়ে নিল দুজনের প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


একসঙ্গে পৃথিবীতে এসেছিল যমজ দুই ভাই, হাম কেড়ে নিল দুজনের প্রাণ

মা-বাবার আদরের ‘বড় মিয়া’ ও ‘ছোট মিয়া’ যমজ দুই ভাই সাদিল ও সাফিন। তারা একসঙ্গে পৃথিবীতে এসেছিল। মা-বাবার স্বপ্ন ছিল তাদের দুই সন্তানকে নিয়ে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই হাম ও হাম-পরবর্তী জটিলতায় প্রাণ হারিয়েছে দুই শিশু। মাত্র ১৫ দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন তাদের বাবা-মা।

গত ১ নভেম্বর চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাফিন। সাত দিন পর, ৮ নভেম্বর ছিল তার প্রথম জন্মদিন। তবে জন্মদিনের আগেই পৃথিবী ছেড়ে যাওয়া সাফিনের যমজ ভাই সাদিলও শেষ পর্যন্ত বাঁচেনি। গত ১৬ নভেম্বর চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। পরে চট্টগ্রামের পেকুয়ায় পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় দুই ভাইকে।

শিশু দুটির বাবা মো. বিন সোয়াদ। তিনি চট্টগ্রামের বাঁশখালীর জলদী মিয়ার বাজারে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের একটি শোরুমে ম্যানেজার হিসেবে কর্মরত। চাকরির সুবাদে পরিবার নিয়ে বাঁশখালীতেই বসবাস করতেন তারা।

বিন সোয়াদ জানান, গত ২৮ অক্টোবর দুই শিশুর শরীরে জ্বরের লক্ষণ দেখা দিলে দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর মারা যায় সাফিন। পরে সাদিলকে চট্টগ্রামের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে ১৬ নভেম্বর সেখানেই তার মৃত্যু হয়।

সন্তানদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করেননি উল্লেখ করে বিন সোয়াদ বলেন, সন্তানদের জ্বর হওয়ার পর থেকেই চিকিৎসার ক্ষেত্রে কোনো গাফিলতি করিনি। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া থেকে শুরু করে বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরে এনে হাসপাতালে ভর্তি করা সবকিছুই করেছি। তবু দুই সন্তানকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে নিতে পারলাম না।

দুই সন্তানকে হারানোর বেদনা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই বাবা। তিনি বলেন, ‘আইসিইউ, পিআইসিইউ ও লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় অনেক কষ্টের মধ্য দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে আমার আদরের দুই সন্তান। তাদের চিকিৎসার পেছনে প্রায় ১৪ লাখ টাকা ব্যয় করেছি। এত কিছু করেও কলিজার টুকরাদের ফিরে পেলাম না।

সন্তান হারানোর শোকের পাশাপাশি চট্টগ্রামে হাম পরিস্থিতি ও হাসপাতালগুলোর চিকিৎসাব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিন সোয়াদ। তার অভিযোগ, সরকারি হাসপাতালগুলোয় হাম আক্রান্ত শিশুদের জন্য পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেই। একই সঙ্গে হাম আক্রান্ত ও অন্যান্য রোগে আক্রান্ত শিশুদের পাশাপাশি ভর্তি রাখায় সংক্রমণের ঝুঁকি তৈরি হচ্ছে।

তিনি জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত রোগীর অতিরিক্ত চাপের কথা শুনে সেখানে সন্তানদের ভর্তি করানোর সাহস পাননি। তার আশঙ্কা ছিল, শুধু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুরাও হাম আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসে সংক্রমিত হতে পারে।

একসঙ্গে জন্ম নেওয়া দুই সন্তানকে পাশাপাশি কবরে শুইয়ে দিয়ে এখন শোক আর স্মৃতি নিয়েই দিন কাটছে এই পরিবারের। যে দুই শিশুকে ঘিরে ছিল মা-বাবার হাজারো স্বপ্ন, তাদের প্রথম জন্মদিনও আর একসঙ্গে উদ্‌যাপন করা হলো না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%