ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আদালত কীভাবে রায়ের সিদ্ধান্তে পৌঁছেছেন, তা ব্যাখ্যা করলেন আইসিজে বিচারক


আদালত কীভাবে রায়ের সিদ্ধান্তে পৌঁছেছেন, তা ব্যাখ্যা করলেন আইসিজে বিচারক

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় পড়া শুরু করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের বিচারক ইওয়াসাওয়া ইউজি মামলার পটভূমি এবং আদালত কীভাবে রায়ের সিদ্ধান্তে পৌঁছেছে, তা ব্যাখ্যা করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আদালতের ১৫ বিচারকের পক্ষে রায় পড়া শুরু করেন আইসিজের বিচারক ইওয়াসাওয়া ইউজি।

বিচারক ইউজি বলেন, গণহত্যা সংক্রান্ত পূর্ববর্তী রায়গুলোর মতো এ মামলায় আইসিজের কাছে তুলনা করার মতো কোনো পূর্ববর্তী বিচারিক সিদ্ধান্ত নেই। তিনি উল্লেখ করেন, ‘তথ্য-উপাত্ত নির্ধারণের জন্য আইসিজেকে কেবল পক্ষগুলোর দেওয়া প্রমাণের ওপরই নির্ভর করতে হচ্ছে।’

আরও পড়ুন: জলবায়ু আলোচনায় ভারত প্রচারবিমুখ, তবে পর্দার আড়ালে শক্তিশালী নয়াদিল্লি

বিচারপতি জানান, আদালত সাক্ষীদের জবানবন্দি এবং সাক্ষ্যদানের বিষয়গুলো বিবেচনায় নেবে, যার মধ্যে জবানবন্দির ধরন এবং কোন পরিস্থিতিতে সেগুলো দেওয়া হয়েছে, তা-ও অন্তর্ভুক্ত থাকবে। আদালত আরও জানায়, যারা সাক্ষ্য দিয়েছেন, তাদের প্রতিশোধের শিকার হওয়ার ভয়কেও বিবেচনায় নেওয়া হচ্ছে।

ইউজি জানান, মৌখিক শুনানির সময় আদালত এমন চারজন সাক্ষীর বক্তব্য শুনেছে, যারা ২০১৭ সালের আগস্টের শেষ সপ্তাহে সহিংসতার শিকার হয়েছিলেন। তিনি বলেন, ‘গাম্বিয়ার সাক্ষীরা যেসব নির্দিষ্ট ঘটনার সাক্ষ্য দিয়েছেন, সেগুলোর বিবরণে আদালত তাদের বিশ্বাসযোগ্য বলে মনে করেছে। সাক্ষীদের অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য জেরার সময় অখণ্ডিত ছিল (কোনো চ্যালেঞ্জের মুখে পড়েনি)।’

এ ছাড়া আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইওয়াসাওয়া ইউজি রায়ে উল্লেখ করেছেন, গণহত্যা প্রতিরোধ এবং শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রগুলোর দায়িত্বের মধ্যে পড়ে।

তিনি বলেন, আদালত স্বীকার করে, যে কোনো রাষ্ট্রকে গণহত্যা বা এ ধরনের অন্যান্য কর্মকাণ্ডের জন্য দায়ী করা যেতে পারে, যদি সেগুলো ‘রাষ্ট্রের নিজস্ব কোনো অঙ্গ বা প্রতিষ্ঠানের মাধ্যমে, অথবা এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে সংঘটিত হয় যাদের কর্মকাণ্ডের দায়ভার ওই রাষ্ট্রের ওপরই পড়ে।’

আরও পড়ুন: রোহিঙ্গাদের অমানুষ হিসেবে প্রচার চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী: আইসিজে

তিনি উল্লেখ করেন, যেখানে ব্যক্তি বিশেষ ফৌজদারি দায়বদ্ধতার মুখোমুখি হন, সেখানে রাষ্ট্রের ওপরই আইনি বাধ্যবাধকতা বর্তায়। বিচারক ইউজি বলেন, এই বাধ্যবাধকতাগুলো আন্তর্জাতিক আইনের অধীনে এক ধরনের দায়বদ্ধতা কিন্তু এগুলো ফৌজদারি প্রকৃতির নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষায় ১১ নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষায় ১১ নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে ফরেইন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (FWCMS)-ভুক্ত মেডিক্যাল সেন্টারগুলোর জন্য সরকার ১১ দফা নির্দেশনা প্রদান করেছে। নির্দেশনা অনুযায়ী, মেডিক্যাল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি অর্থ নেওয়া যাবে না। একইসঙ্গে, মেডিক্যাল পরীক্ষায় ‘মাইগ্রাম’ নামে কোনো অর্থ আদায় করা যাবে না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব নির্দেশনার কথা তুলে ধরেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিক্যাল স্লিপ ইস্যু করতে হবে। তবে, ডিমান্ড লেটারে উল্লেখিত সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি স্লিপ ইস্যু করার অনুমতি রয়েছে। নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে স্লিপ ইস্যু করা যাবে না।

প্রতিটি মেডিক্যাল সেন্টারকে প্রতিদিন সম্পন্ন হওয়া পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত ও সংরক্ষণ করতে হবে। পাশাপাশি, এসব প্রতিবেদন অনলাইনে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। প্রতিবেদনে কর্মীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, কোনো কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনে একাধিকবার মেডিক্যাল পরীক্ষা করানো যাবে না। ভুয়া বা জাল মেডিক্যাল প্রতিবেদন তৈরি, প্রদান কিংবা ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশে মেডিক্যাল পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়া পর্যন্ত যদি কোনো কর্মী মেডিক্যাল পরীক্ষায় আনফিট ঘোষিত হন, তাহলে সংশ্লিষ্ট মেডিক্যাল সেন্টারকে তার যাবতীয় ব্যয় বহন করতে হবে। দেশে ফেরত পাঠানোর খরচসহ সংশ্লিষ্ট সব ব্যয়ও ওই সেন্টারকে বহন করতে হবে।

মেডিক্যাল সেন্টারগুলোতে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি, পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম ও পর্যাপ্ত চিকিৎসাসেবা-সংক্রান্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি পর্যাপ্ত বসার ব্যবস্থা রাখতে হবে।

নির্দেশনায় শর্ত লঙ্ঘনকারী মেডিক্যাল সেন্টারের জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এ কার্যক্রম তদারকিতে মন্ত্রণালয় থেকে শক্তিশালী মনিটরিং টিম গঠন করা হবে।

এ ছাড়া প্রত্যেক মেডিক্যাল সেন্টারকে প্রবেশপথের সামনে দৃশ্যমান স্থানে বড় আকারের বিলবোর্ড স্থাপন করতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় ভোররাতে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

ফাহিম হোসেন রিজু আশুলিয়া (সাভার) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


আশুলিয়ায় ভোররাতে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে আগুন

শিল্পাঞ্চল আশুলিয়ার কটুরিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে গাড়িটির সামনের অংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার ভোররাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম।

গাড়ির মালিক আশরাফ ফকির বলেন, প্রতিদিনের মতো পিকআপভ্যানটি তার বাসার সামনের সড়কে রাখা ছিল। ভোররাতে কে বা কারা গাড়িটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে তাকে খবর দেন।

তিনি বলেন, স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই গাড়িটির সামনের অংশ পুড়ে যায়।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমার বাহিনী গণহত্যার উদ্দেশ্যে কাজ করেছে: আন্তর্জাতিক বিচারক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


মিয়ানমার বাহিনী গণহত্যার উদ্দেশ্যে কাজ করেছে: আন্তর্জাতিক বিচারক

"মিয়ানমার বাহিনী গণহত্যার উদ্দেশ্যে কাজ করেছে"—এটি একটি যৌক্তিক অনুমান হিসেবে বিবেচনা করার বিষয়ে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইওয়াসাওয়া ইউজি। তিনি উল্লেখ করেছেন যে, "মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যার উদ্দেশ্যে কাজ করেছিল" এমন একটি যৌক্তিক অনুমান করার সুযোগ রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আদালতের ১৫ বিচারকের পক্ষে রায় পড়া শুরু করেন বিচারক ইওয়াসাওয়া ইউজি। রায় পড়ার এক পর্যায়ে তিনি এই মন্তব্য করেন।

ইওয়াসাওয়া ইউজি বলেন, “২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানকে ঘিরে সৃষ্ট প্রেক্ষাপট এমন একটি পরিবেশ তৈরি করেছিল, যা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো সহিংসতার জন্য সহায়ক ছিল এবং রোহিঙ্গা গোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার ক্ষেত্রে মিয়ানমারের উদ্দেশ্যের ভিত্তি গড়ে তুলেছিল।”

তিনি আরও বলেন, “আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, এর সামনে উপস্থাপিত সমস্ত প্রমাণ একত্রে বিবেচনা করলে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যার উদ্দেশ্যে কাজ করেছে—এমন একটি যৌক্তিক অনুমানকে সমর্থন করে।”

গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ প্রমাণ করার দায়ভার গাম্বিয়ার ওপর বর্তায় বলে আদালত স্মরণ করিয়ে দেন।

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানায়, সামরিক বাহিনীর পরিচালিত তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষকে হত্যা করা হয়। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, ওই অভিযানে নির্বিচারে হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের বাড়িঘরে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছিল।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছিল কি না এবং এ ঘটনায় রাষ্ট্র হিসেবে মিয়ানমার দায়ী কি না, তা নির্ধারণ করবেন আদালতের বিচারকেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্টদের লকডাউনের প্রভাব নেই ব্যাংক ও ব্যবসা-বাণিজ্যে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


ফ্যাসিস্টদের লকডাউনের প্রভাব নেই ব্যাংক ও ব্যবসা-বাণিজ্যে

আওয়ামী লীগের ডাকা "লকডাউনের" ফলে দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্যে কোনো প্রভাব পড়েনি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। ব্যাংকের শাখা, প্রধান কার্যালয়, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। গ্রাহকরা ব্যাংকে গিয়ে স্বাভাবিকভাবে টাকা জমা, উত্তোলনসহ বিভিন্ন ধরনের আর্থিক সেবা গ্রহণ করছেন। অর্থনৈতিক কর্মকাণ্ডে কোনো স্থবিরতা দেখা যায়নি, তবে বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তি সৃষ্টি হয়েছে।

লকডাউন নিয়ে জনমনে উদ্বেগ ও শঙ্কা থাকলেও রাজধানীর অর্থনৈতিক কর্মকাণ্ডে এর কোনো দৃশ্যমান প্রভাব নেই। বিশেষ করে মতিঝিল ও দিলকুশা এলাকায় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কর্মচাঞ্চল্য দেখা গেছে। কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিনের মতো অফিসে এসেছেন। ব্যাংকের বিভিন্ন বিভাগে নিয়মিত কাজ চলছে এবং গ্রাহকদের উপস্থিতিও ছিল স্বাভাবিক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মতিঝিল, দিলকুশা, দৈনিক বাংলা, পল্টন ও আশপাশের বাণিজ্যিক এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসব এলাকার ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও শাখায় স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোথাও লেনদেন বন্ধ রাখা বা অফিসের কার্যক্রম সীমিত করার কোনো দৃশ্য দেখা যায়নি। ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রমও স্বাভাবিক ছিল।

ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা জানান, রাজনৈতিক কর্মসূচি থাকলেও ব্যাংকিং কার্যক্রম সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন, আমদানি-রপ্তানি, বেতন-ভাতা পরিশোধসহ অর্থনীতির প্রায় সব কার্যক্রম ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত। ব্যাংক বন্ধ থাকলে এর প্রভাব পড়ে সামগ্রিক অর্থনীতিতে।

বিশেষ করে ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেন বাধাগ্রস্ত হয়। তাই স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম অব্যাহত থাকা অর্থনীতির জন্য ইতিবাচক। মতিঝিলের ডাচ্ বাংলা ব্যাংকের এক কর্মকর্তা জানান, লকডাউন কর্মসূচি থাকলেও ব্যাংকের নিয়মিত কার্যক্রমে কোনো পরিবর্তন হয়নি। কর্মকর্তা-কর্মচারীরা যথাসময়ে অফিসে এসেছেন এবং গ্রাহকদেরও স্বাভাবিক সেবা দেওয়া হচ্ছে। ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রম, গ্রাহকসেবা ও আর্থিক লেনদেন নিয়ম অনুযায়ী চলছে।

প্রাইম ব্যাংকের আরেক ব্যাংকার বলেন, ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে দেশের প্রতিটি খাতের অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত। ব্যবসায়ীদের লেনদেন, আমদানি-রপ্তানির অর্থ পরিশোধ, ঋণের কিস্তি জমা, বেতন-ভাতা প্রদানসহ নানা কাজে ব্যাংকের প্রয়োজন হয়। তাই রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হলে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় ব্যবসায়ী সবাই ক্ষতিগ্রস্ত হন। তবে এখন পর্যন্ত ব্যাংকিং কার্যক্রমে তেমন কোনো প্রভাব দেখা যায়নি।

শুধু ব্যাংক নয়, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। লিজিং কোম্পানি, বীমা প্রতিষ্ঠান ও অন্যান্য আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত অফিস করছেন। গ্রাহকদের বিভিন্ন সেবা প্রদান, ঋণসংক্রান্ত কাজ, কিস্তি আদায় এবং দাপ্তরিক কার্যক্রম চলছে স্বাভাবিক নিয়মে।

ব্যবসা-বাণিজ্যেও লকডাউনের প্রভাব পড়েনি। রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক এলাকায় দোকানপাট, শোরুম, পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। ব্যবসায়ীরা নিয়মিত কেনাবেচা করছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি রয়েছে। পণ্য সরবরাহ ও বাণিজ্যিক লেনদেনও অব্যাহত রয়েছে। ফলে ব্যবসায়িক কর্মকাণ্ডে বড় ধরনের কোনো স্থবিরতা তৈরি হয়নি।

মতিঝিলের এক ব্যবসায়ী বলেন, রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যবসা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। দোকান বন্ধ থাকলে বিক্রি হয় না, কিন্তু কর্মচারীদের বেতন, দোকানভাড়া ও অন্যান্য খরচ বহন করতে হয়। এ কারণে ব্যবসাপ্রতিষ্ঠান চালু রাখা জরুরি। লকডাউনের দিনও তারা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করছেন।

গুলিস্তানের এক ব্যবসায়ী বলেন, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ স্বাভাবিক থাকলে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল থাকে। রাজনৈতিক কর্মসূচির কারণে দোকানপাট ও অফিস বন্ধ হয়ে গেলে ব্যবসায়িক লেনদেন বাধাগ্রস্ত হয়। এতে উদ্যোক্তা ও সাধারণ মানুষ উভয়ই ক্ষতিগ্রস্ত হন। তবে এবার ব্যবসা পরিচালনায় বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না।

এদিকে সাধারণ মানুষের মধ্যেও লকডাউন নিয়ে তেমন কোনো আতঙ্ক দেখা যায়নি। ব্যাংকে টাকা জমা ও উত্তোলন, কেনাকাটা, অফিসের কাজসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজে মানুষ বাইরে বের হয়েছেন। কর্মজীবী মানুষ নিয়মিত কর্মস্থলে গেছেন। ব্যবসায়ী ও চাকরিজীবীদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষের স্বাভাবিক চলাচলও দেখা গেছে।

তারিক আজিজ খান নামের এক বেসরকারি চাকুরীজীবি বলেন, রাজনৈতিক কর্মসূচির কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়া উচিত নয়। অফিস বন্ধ থাকলে কর্মজীবী মানুষের আয় ও কাজের ওপর প্রভাব পড়ে। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শ্রমিক-কর্মচারীদেরও ক্ষতি হয়। তাই সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখা জরুরি।

মনির হোসেন নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, প্রতিদিনের আয় দিয়ে সংসার চালাতে হয়। এক দিন দোকান বন্ধ থাকলেও তার প্রভাব সংসারের খরচে পড়ে। রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যবসা বন্ধ হয়ে গেলে সাধারণ ব্যবসায়ীদের জন্য তা বড় সমস্যা তৈরি করে। তাই শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা পরিচালনার সুযোগ চান তারা।

অর্থনীতিবিদদের মতে, রাজনৈতিক স্থিতিশীলতা ও স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য গুরুত্বপূর্ণ। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান সচল থাকলে অর্থনীতির চাকা সচল থাকে। রাজনৈতিক কর্মসূচির কারণে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হলে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও ভোক্তা পর্যায়ের কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে এমন সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে অনিশ্চয়তা তৈরি হলে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আস্থায় প্রভাব পড়ে।

তারা বলেন, দেশের অর্থনীতির স্বার্থে ব্যাংকিং ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান, শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অর্থনৈতিক কর্মকাণ্ড যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবার নজর দেওয়া জরুরি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা "লকডাউনে" রাজধানীর ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্যে কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি। স্বাভাবিক নিয়মেই চলছে ব্যাংকিং লেনদেন, আর্থিক সেবা ও ব্যবসায়িক কর্মকাণ্ড। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, গ্রাহকদের লেনদেন এবং ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম সচল থাকায় অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%