০৬:০৬ পি.এম
রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. রাজিব (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিকেলে তার মৃত্যু হয়। রাজিব শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার শিকদারবাড়ি গ্রামের আফতাব মিয়ার ছেলে ছিলেন। তিনি একটি তেলের পাম্পে কর্মরত ছিলেন এবং বর্তমানে যাত্রাবাড়ীর রসুলপুর এলাকায় বসবাস করতেন।
উদ্ধারকারী পথচারী রায়হান জানিয়েছেন, দুপুরে ফ্লাইওভারের ওপর অজ্ঞাত কোনো এক যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল নিয়ে পড়ে যান রাজিব। এতে তিনি গুরুতর আহত হন। তাকে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পোনে ৪টার দিকে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: শাহজালালে নামার সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজের চাকায় আগুন
এ বিষয়ে নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন