০৭:৩৬ পি.এম
গোপালগঞ্জে যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে পুলিশ সদস্যদের ওপর হামলা ও পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনার একদিন পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে আহত পুলিশ পরিদর্শক মো. ফুল মিয়া বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০/৫০ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
হামলার পর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: পিরোজপুরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে টহলরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকসহ দুইজন আহত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন