ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দিরাইয়ের ছাদিরপুর বাসস্ট্যান্ডে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ ও গুরুতর আহত ১


দিরাইয়ের ছাদিরপুর বাসস্ট্যান্ডে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ ও গুরুতর আহত ১

সুনামগঞ্জের দিরাই উপজেলার ছাদিরপুর বাসস্ট্যান্ডে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রবজুল হক মোড়ল (৪৫) নামে এক ব্যক্তি নিহত এবং ফরিদ আলী (৫৫) গুরুতর আহত।

১৭ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের জমির হোসেন ও নুরুল আমিনের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিনের পূর্ববিরোধ চলে আসছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জের ধরে জমির হোসেনের পক্ষের লোকজন নুরুল আমিনের পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুজন গুরুতর আহত হন।

আরও পড়ুন: হবিগঞ্জ সীমান্তে একাধিক মামলার আসামি সুবল চন্দ্র দাশ আটক

সংঘর্ষে গুরুতর আহত রবজুল হক মোড়লকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) প্রশান্ত কুমার দাস তালুকদার তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, জানা গেছে, ফরিদ আলী (৫৫) গুরুতর আহত অবস্থায় থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

নিহত রবজুল হক মোড়ল শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপু

আরও পড়ুন: হাটহাজারীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আপন দুই ভাই নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৮ এম


সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার করার নির্দেশ

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে, দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে। ইতোমধ্যে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এসব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকতা ও দায়িত্বশীল সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে দেশের সকল বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে নিরাপত্তা তল্লাশি জোরদার করা, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, বিমানবন্দরে প্রবেশকারী সকল ধরনের যানবাহনে তল্লাশি জোরদার করার জন্যও নির্দেশনা প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল মহানগর পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ৩০০ ইয়াবা ও ১৩০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১৩

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৯ এম


বরিশাল মহানগর পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ৩০০ ইয়াবা ও ১৩০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১৩

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিএমপির প্রকাশিত বিশেষ আভিযানিক সাফল্যের তথ্যে জানানো হয়, ১৮ নভেম্বর ২০২৬ তারিখে মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে।

পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজাসহ মাদকদ্রব্যের ঘটনায় দুইজনকে আটক করা হয়। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানামূলে একজন, নিয়মিত মামলায় পাঁচজন, বরিশাল মহানগর অধ্যাদেশে দুইজন এবং অন্যান্য আইনে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, মাদক উদ্ধার ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে পৃথক অভিযানে সর্বমোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, মাদকদ্রব্য সংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুর নড়িয়া বাজারে ভ্রাম্যমান অভিযান কালে হেনস্থার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস

আন্তর্জাতিক ডেস্ক

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর থেকে

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


শরীয়তপুর নড়িয়া বাজারে ভ্রাম্যমান অভিযান কালে হেনস্থার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস

শরীয়তপুরের নড়িয়া বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাকি দাসের ওপর হামলার চেষ্টা ও হেনস্তার ঘটনা ঘটেছে। এ সময় জব্দ করা পলিথিন ও নিষিদ্ধ প্লাস্টিকসামগ্রী ছুড়ে ফেলে দেওয়া এবং অভিযানে ব্যবহৃত অটোরিকশা ভাঙচুর করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নড়িয়াবাজারে ভ্রাম্যমান অভিযানের সময় এ ঘটনা ঘটে।

শরীয়তপুর নড়িয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এসি ল্যান্ড, লাকি দাস জানান, শরীয়তপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক জান্নাত আক্তারকে নিয়ে নড়িয়া বাজারের একটি শুঁটকির দোকান থেকে প্রায় ১২২ কেজি নিষিদ্ধ পলিথিন ও নিম্নমানের প্লাস্টিকসামগ্রী জব্দ করা হয়। পরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানালে কয়েকশ মানুষ তাঁদের ঘিরে ধরে। একপর্যায়ে অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্য ও কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা এবং হেনস্তা করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, বাজার কমিটির সহসভাপতি শামীম খলিফা বিভিন্ন উসকানিমূলক মন্তব্য করে পরিস্থিতি উত্তপ্ত করতে ভূমিকা রাখেন। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে সাজেকগামী ২ পর্যটকবাহী পিকআপে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২১ পি.এম


খাগড়াছড়িতে সাজেকগামী ২ পর্যটকবাহী পিকআপে আগুন

খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করা সাজেকগামী পর্যটক পরিবহনের ২টি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই অগ্নিকাণ্ডের ফলে গাড়ি ২টির ভেতরের আসনসহ অন্যান্য অংশ পুড়ে গেছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মাস্টারের দোকানের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে নিয়মিত ৪টি পিকআপ পার্কিং করে রাখা হতো। এই গাড়িগুলো সাজেক সড়কে পর্যটক পরিবহনের কাজে ব্যবহৃত হয়। বুধবার রাতে গাড়িগুলো যথারীতি সেখানে রাখা হয়েছিল। গভীর রাতে দুর্বৃত্তরা এর মধ্যে ২টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাড়িচালক রিটেন ত্রিপুরা জানান, রাতে বাড়ির পাশেই গাড়িগুলো পার্কিং করে রেখেছিলেন। সেখানে নিয়মিত ৪টি পিকআপ রাখা হয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এরই মধ্যে ২টি গাড়ির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে ২টি গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, রাতে নাশকতার উদ্দেশ্যে পার্কিং করে রাখা ২টি পিকআপে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%