ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার নিন্দা রুবিওর


বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার নিন্দা রুবিওর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি একই সাথে বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলের সকল অংশীদার দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

এই তথ্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিটি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুললতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গে টেলিফোনে আলাপের পর প্রকাশিত হয়।

আরও পড়ুন: ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে ইরান যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র আলোচনা

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, রুবিও ‘বাহরাইনে ইরানের হামলার নিন্দা জানিয়েছেন এবং বাহরাইন ও উপসাগরীয় অঞ্চলের সকল অংশীদারের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।’

এতে আরও বলা হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্বের বিষয়েও তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এই অংশীদারত্বের অন্যতম ভিত্তি হলো বাহরাইনের ‘ন্যাটো-বহির্ভূত প্রধান মিত্র’ হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) গত রোববার জানিয়েছে, তারা বাহরাইনের রিফা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলা চালিয়েছে।

এএম

আরও পড়ুন: ট্রাম্প: এআই নিয়ন্ত্রণে বৈশ্বিক বিধিবিধানের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামিসা হত্যার বিচার দেশের ইতিহাসে নজির স্থাপন করবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৫ এম


রামিসা হত্যার বিচার দেশের ইতিহাসে নজির স্থাপন করবে

আজ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিলের রায় ঘোষণা করা হচ্ছে। নিম্ন আদালতের ঐতিহাসিক রায়ের ১৯ দিন পর, উচ্চ আদালতেও মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হতে যাচ্ছে। এই মামলা দেশের ইতিহাসে দ্রুততম বিচার ও আইনি প্রক্রিয়ার একটি নজির হয়ে থাকবে।

রাজধানীর পল্লবী এলাকায় পাশের ফ্ল্যাট থেকে ৭ বছরের শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছিল। প্রতিবেশী সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারের সহযোগিতায় অবুঝ শিশুটিকে ধর্ষণ করে। অপরাধ আড়াল করতে রামিসাকে গলাকেটে হত্যা করে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। রামিসার মা পারভীন আক্তারের কানে শিশুর আর্তনাদ পৌঁছেছিল, কিন্তু তিনি তখন কল্পনাও করতে পারেননি যে এটি তার সন্তানের আর্তনাদ।

এই রোমহর্ষক হত্যাকাণ্ডের খবর গোটা দেশকে স্তব্ধ করে দেয়। দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে, যেখানে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ঘটনার পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা ও ধর্ষণের মামলা দায়ের করেন। পুলিশ প্রথমে সহযোগী আসামি স্বপ্নাকে আটক করে এবং পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়। ২১ মে প্রধান আসামি সোহেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সন্তান হারা বাবা-মাকে সান্ত্বনা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসাদের বাসায় যান। তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। খুনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেওয়া হয়।

আলোচিত এই মামলার তদন্ত দ্রুত শেষ করে পুলিশ। ঘটনার মাত্র ছয় দিন পর আদালতে চার্জশিট দেওয়া হয়। মামলাটি স্থানান্তরিত হয় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। পহেলা জুন অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ২ জুন মাত্র এক দিনেই ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। আর হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় ৭ জুন ট্রাইব্যুনাল রায় দেয়, যেখানে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ যেসব জায়গায় বৃষ্টির আভাস, তাপমাত্রা কমবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৬ এম


আজ যেসব জায়গায় বৃষ্টির আভাস, তাপমাত্রা কমবে

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি বর্তমানে সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের তিনটি বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার আশঙ্কা করা হয়েছে। আবহাওয়া অফিসের মতে, এই পরিস্থিতির কারণে দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ১৮ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগতির দাবি পশ্চিমা সমর্থিত ইয়েমেন সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৬ এম


হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগতির দাবি পশ্চিমা সমর্থিত ইয়েমেন সরকারের

পশ্চিমা সমর্থিত ইয়েমেনের সরকার দাবি করেছে যে, তারা ইরান সমর্থিত হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগতি অর্জন করেছে।

সোমবার, দেশের বিভিন্ন স্থানে সরকারি বাহিনী এবং স্থানীয় যোদ্ধাদের সঙ্গে হুথিদের সংঘর্ষ এবং বিমান হামলার ঘটনা ঘটেছে।

সরকারি বাহিনী জানায়, তাইজ, মারিব ও আল-জাওফ প্রদেশে হুথিদের অবস্থান লক্ষ্য করে এই হামলাগুলো পরিচালিত হয়।

তাইজ প্রদেশের আল-আকুরুদ ও আল-মাকাতিরাহ জেলায় হুথিদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। পাশাপাশি, সাবর আল-মাওয়াদিম এলাকায় সরকারি বাহিনী এবং স্থানীয় যোদ্ধারা হুথিদের একটি অবস্থান দখল করে নেয়। এতে হুথি যোদ্ধাদের হতাহতের ঘটনা ঘটেছে বলে সরকারি বাহিনী দাবি করেছে।

মারিব প্রদেশের হালহালান ফ্রন্টে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে কয়েকজন হুথি যোদ্ধা নিহত হয়েছেন এবং তাদের সামরিক যানবাহন ধ্বংস হয়েছে বলে সরকারি বাহিনী জানিয়েছে। সেখানে হুথি অবস্থান লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলাও চালানো হয়েছে।

অন্যদিকে, আল-জাওফ প্রদেশের আল-আলম এলাকা এবং আঞ্চলিক রাজধানী আল-হাজমের দক্ষিণ-পূর্বাঞ্চলে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা পরিচালিত হয়েছে।

তবে, এসব হামলা ও সংঘর্ষে হতাহতের বিষয়ে হুথিদের পক্ষ থেকে কোনো বক্তব্য এসেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠানে হামলা, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৭ এম


লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠানে হামলা, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের একটি অনুষ্ঠানের চারপাশে দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেন্যুর প্রধান ফটকে এই হামলা সংঘটিত হয়।

হামলার ঘটনায় নাহিদ ইসলাম আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি যুক্তরাজ্য সরকারের প্রতি হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

জানা গেছে, যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে মেফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানের প্রেক্ষাপটে ভেন্যুর বাইরে জড়ো হন যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।

রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠান শেষে প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় এনসিপির নেতাকর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজনকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটানো হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের বক্তব্য অনুযায়ী, অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে বাইরে থাকা আওয়ামী লীগ সমর্থকরা ডিম ও পানির বোতল নিক্ষেপ করেন এবং হলের বাইরের অংশে অতিথিদের ওপর চড়াও হন।

অনুষ্ঠান শেষ হওয়ার পর মে ফেয়ার হলের পেছনের সড়কে আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও প্রায় ২০ মিনিট ধরে হাতাহাতি ও সংঘর্ষ ঘটে। বিশৃঙ্খলা থামাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে লন্ডন পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে গত শনিবার (১৫ নভেম্বর) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামের একটি আলোচনাসভা ঘিরে হেনস্তার চেষ্টার ঘটনা ঘটেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%