ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিএসভিইআর-এর নতুন কমিটি গঠিত, সভাপতি অধ্যাপক ড. বাহানুর, সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর


বিএসভিইআর-এর নতুন কমিটি গঠিত, সভাপতি অধ্যাপক ড. বাহানুর, সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর

বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ২০২৬-২০২৭ সালের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে বাকৃবির প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম দায়িত্ব পেয়েছেন।

রবিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে নতুন কমিটি ঘোষণা করেন বিএসভিইআর এর ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুকুমার সাহা।

১৪ সদস্যের এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আহসানুল হক, কোষাধ্যক্ষ হিসেবে বাকৃবির মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এ কে এম আনিসুর রহমান এবং যুগ্ম সম্পাদক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মইজুর রহমান দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন বাকৃবির ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মুহা. ইলিয়াছুর রহমান ভূঁইয়া, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো মাহমুদুল আলম, এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের  অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল করিম, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. রোখসানা পারভীন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মুক্তার হোসাইন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ বজলুর রহমান, বাকৃবির ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. ফাতেমা আক্তার, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আতিকুল হক এবং বাকৃবির অধ্যাপক ড. সুকুমার সাহা (অব.) ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


বাংলাদেশ-থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ভিসা সহজীকরণের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন।

আজ রবিবার (২২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও থাইল্যান্ডের বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, "২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে দুই দেশের অংশীদারত্বকে নতুন উচ্চতায় নেওয়া সম্ভব।"

থাই রাষ্ট্রদূত এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়াতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাতায়াতকারী রোগীদের প্রতি দেশটির সহযোগিতার প্রশংসা করেন। একইসঙ্গে যেসব রোগীকে বারবার চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে যেতে হয়, তাদের জন্য একাধিকবার প্রবেশের (মাল্টিপল এন্ট্রি) ভিসা সহজ করার অনুরোধ জানান। থাই রাষ্ট্রদূত প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণকারী রোগীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস দেন।

হুমায়ুন কবির আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের মর্যাদা অর্জনে বাংলাদেশের আবেদন এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষার প্রতি থাইল্যান্ডের অব্যাহত সমর্থনের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান।

এছাড়া, গত ১৯ নভেম্বর গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

থাই রাষ্ট্রদূত এসব বিষয়ে বাংলাদেশের পাশে থাকার এবং সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা: ভারতীয় গণমাধ্যম প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


ঢাকা: ভারতীয় গণমাধ্যম প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সরকার ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ঢাকা কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ নভেম্বর লালমনিরহাটে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ করেননি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আজ বাসসকে বলেন, ওই ভারতীয় গণমাধ্যমগুলো প্রধানমন্ত্রীর বক্তব্যকে সঠিকভাবে তুলে ধরেনি।

মুখপাত্রের বক্তব্য ছিল, ‘এই (ভারতীয়) গণমাধ্যমগুলো বক্তব্যটি ভুলভাবে উপস্থাপন করেছে, কারণ তিনি (প্রধানমন্ত্রী তারেক রহমান) কোনো দেশের নাম উল্লেখ করেননি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা বিভিন্ন মহাদেশে বেপরোয়া তাণ্ডব চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তারা যে ভয়াবহ সহিংসতা চালিয়েছে, তা পুরো বিশ্ব দেখেছে।’

মুখপাত্র অভিযোগ করেন যে, এই সহিংসতা বেশ কয়েকটি দেশে নিরাপত্তা সংকট সৃষ্টি করছে, বিদেশে বাংলাদেশের অবস্থান ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রবাসী বাংলাদেশিদের সুনাম নষ্ট হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানান যে, এই সহিংসতা ছড়িয়ে পড়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫১৮, হাসপাতালে ভর্তি ১,৫১৯

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫১৮, হাসপাতালে ভর্তি ১,৫১৯

দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন রোগী।

এখন পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা ৫১৮ জনে পৌঁছেছে। হাসপাতালগুলোতে ভর্তির মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জনে।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (গত ২৪ ঘণ্টা) সময়ের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংগ্রহ করছে। ২০২৩ সালে এ রোগে সর্বাধিক ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছে। গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।

ডেঙ্গুর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিত এইডিস মশার প্রজননস্থল ধ্বংস করার, বাড়ির আশপাশে তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়ার এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%