১২:৩০ এম
রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগরে গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলিতে মো. এস এম আরিফুল ইসলাম পাভেল (৩০) নামের একজন আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, পাভেল ডাকাতদলের সদস্য হিসেবে চিহ্নিত।
তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক পৌনে ৯টার সময় আফতাবনগরের এম-ব্লকের ৫ নম্বর সেক্টরের ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান
অভিযানে অংশগ্রহণকারী গুলশান ডিবির পরিদর্শক আনোয়ার জানান, ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন খবর আসে। সেই তথ্যের ভিত্তিতে আমরা সেখানে রাত সাড়ে ৮টার দিকে অভিযান পরিচালনা করি। ডিবির উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্য পাভেল নিজের পিস্তল বের করে আমাদের লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে।
আমাদের আত্মরক্ষা ও জানমালের নিরাপত্তার জন্য আমরা পাল্টা একটি শর্টগানের গুলি ছুড়লে পাভেলের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। পরে আমরা তাকে আটক করি এবং তার কাছ থেকে একটি পিস্তল এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করি।
তিনি আরও জানান, আহত অবস্থায় পাভেলকে উদ্ধার করে রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন