০৮:৪৫ পি.এম
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৩০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করে
র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল ।
এ সময় দুই মাদক দ্রব্য ব্যবসায়ি পালিয়ে যায়।
রবিবার (১২জুলাই) সকালে শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর সুন্দরবন কুরিয়া সার্ভিস অফিসের সামনে একটি সাদা রংয়ের প্রাইভেটকারের ভেতর থেকে উক্ত মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ফরিদপুরে বিএনপির মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত
র্যাব জানায় রবিবার সকালে উক্ত স্থানে একটি সাদা রংয়ের প্রাইভেটকার নিয়ে
কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২ জন ব্যক্তি একটি সাদা রংয়ের প্রাইভেটকার রেখে কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে তল্লাশি করে প্রাইভেটকারের ভেতর থেকে নীল রংয়ের পলিথিনের উপর খাকী রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তাৎক্ষনিক উক্ত প্রাইভেটকারের মালিককে খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুন: মগধরায় ইউপি প্রশাসনিক কর্মকর্তার অপসারণ দাবিতে জেলেদের বিক্ষোভ
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা পলাতক ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন