০৭:৪৭ পি.এম
এটি কি বয়সভিত্তিক ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ম্যাচ?
যখন সব সমীকরণ একে একে দেখা হবে, তখন এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। লক্ষ্য ছিল ৩৩৮ রানের। এক পর্যায়ে ভারত ২৫২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছিল। তখনো প্রয়োজন ছিল ৫১ বলে ৮৬ রান। ক্রিজে তখন একমাত্র স্বীকৃত ব্যাটার ছিলেন মানাল চৌহান।
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের জয় তখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু এরপরই বোলার মোহিত উলভাকে নিয়ে ভারতকে লড়াইয়ে ফেরালেন মানাল। দুজন মিলে ৩৫ বলে ৫৭ রানের জুটি গড়েন।
আরও পড়ুন: শোয়েব আখতার: আধুনিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ
মানালের আউটে এই জুটি ভাঙার পর ম্যাচ আবার পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায়। কারণ, শেষ উইকেট জুটিতে ভারতের প্রয়োজন ছিল ১৬ বলে ২৯ রান। ক্রিজে ছিলেন দুই বোলার মোহিত উলভা ও চিগুরুপাতি ভেঙ্কাটা।
এই দুজনই একটি রূপকথা রচনা করলেন। পাকিস্তানি বোলারদের হতবাক করে মোহিত ও ভেঙ্কাটা গড়লেন ১৬ বলে ৩০ রানের অবিচ্ছিন্ন জুটি। শেষ বলে ৩ রান প্রয়োজন হলেও মোহিত চার মেরে দলকে জয় এনে দিলেন।
১ উইকেটের অবিশ্বাস্য জয়ে পাকিস্তানকে পরাজিত করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো ভারত।
আরও পড়ুন: ওয়েলসকে হারিয়ে রোনালদোকে খোঁচা ব্রুনো ও কানসেলোর!
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন