০৪:০১ পি.এম
১৭ বছর পর বাংলাদেশ ক্রিকেট দল ইংল্যান্ডে সফরে যাচ্ছে। আগামী বছরের মে মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া এই সফরে বাংলাদেশ এবং ইংল্যান্ড একটি টেস্ট খেলার কথা রয়েছে। এই সংবাদটি আসে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান থেকে।
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সর্বশেষ ইংল্যান্ড সফর করেছিল ২০১০ সালে। এটি ছিল ইংল্যান্ডে বাংলাদেশের দ্বিতীয় সফর। প্রথম সফরটি হয়েছিল ২০০৫ সালে। সেখানে একটি ওয়ানডে জিতে টাইগাররা কিছুটা সাফল্য পেলেও, বাকী সবগুলো ম্যাচে হারের সম্মুখীন হয়েছিল। এই হারগুলোর মধ্যে রয়েছে ৪টি টেস্ট এবং ৭টি ওয়ানডে ম্যাচ। তবে ইংল্যান্ড-বাংলাদেশের শেষ দ্বিপাক্ষিক সিরিজের শেষ দেখায়, টাইগাররা তিন ফরম্যাটেই জয়ী হয়েছিল।
২০১৬ সালে মিরপুরে অনুষ্ঠিত শেষ টেস্টে বাংলাদেশ জিতেছিল। এরপর, বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে জয় উপভোগ করে ২০২৩ সালে চট্টগ্রামে। একই সিরিজের টি-টোয়েন্টি ফরম্যাটে সফরকারীরা হোয়াইটওয়াশ করে ইংলিশদের।
আরও পড়ুন: ‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান
বাংলাদেশের এই সফরের সময় ইংল্যান্ডে অনুষ্ঠিত টেস্টটি হচ্ছে অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে। তবে ভেন্যু এখনও নির্ধারিত হয়নি। গার্ডিয়ান জানাচ্ছে, ভেন্যুর সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি নির্ভর করছে পরের মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অবস্থানের উপর। যদি ফাইনাল লর্ডসে অনুষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে ওভালে।
বাংলাদেশ ইংল্যান্ডে যাওয়ার আগে আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ড বাংলাদেশে এসে দুটি টেস্ট খেলবে। এরপর, ইংল্যান্ড ১৫০ বছরের পূর্তি উদযাপনের জন্য অস্ট্রেলিয়ায় একটি টেস্ট খেলতে যাবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, যার নির্ধারিত তারিখ ১১ মার্চ।
এর মানে ২০২৭ সালের মধ্যে ইংল্যান্ডের টেস্টের সংখ্যা হতে যাচ্ছে ৯টি। ঘরের মাটিতে জুন-জুলাইয়ে রয়েছে অ্যাশেজ পুনরুদ্ধারের চ্যালেঞ্জ। যদিও এর দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন