ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইস-রা-য়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতে যুক্তরাষ্ট্রে জনমত শক্তিশালী হচ্ছে


ইস-রা-য়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতে যুক্তরাষ্ট্রে জনমত শক্তিশালী হচ্ছে

ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ সীমিত করার লক্ষ্যে প্রস্তাবিত ‘ব্লক দ্য বোম্বস অ্যাক্ট’-এর প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এক বছর আগে যখন ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান ডেলিয়া রামিরেজ বিলটি উত্থাপন করেন, তখন তখন তার সহ-উদ্যোক্তা ছিলেন মাত্র ২১ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। বর্তমানে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে।

ফিলিস্তিনি অধিকারকর্মীরা এই অগ্রগতিকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করছেন। তাদের মতে, কয়েক বছর আগে এমন একটি প্রস্তাব মূলধারার রাজনীতিতে গ্রহণযোগ্য মাসে ভাবা কঠিন ছিল।

বৃহস্পতিবার ক্যাপিটল হিলে এক সংবাদ সম্মেলনে ডেলিয়া রামিরেজ বলেন, “অনেকেই ভেবেছিলেন এই বিলটি খুবই চরমপন্থী উদ্যোগ। কিন্তু বাস্তবে এটি এখন অনেক বেশি মূলধারার সমর্থন লাভ করেছে।”

আরও পড়ুন: গাজায় ফিলিস্তিনিদের ওপর গোপন নজরদারি, অ্যামাজনে ৩৫ লাখ ছবি আপলোড ইসরাইলের

যদিও ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে ৭৩ জনের সমর্থন সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যথেষ্ট নয়, তবুও এটি দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রতি বিদ্যমান প্রায় সর্বসম্মত দ্বিদলীয় সমর্থনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

জনমতের পরিবর্তনের প্রতিফলন মেলানোও একটি মূল বিষয় হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের নির্বাহী পরিচালক মার্গারেট ডিরিউস বলেন, কংগ্রেসে এ ধরনের উদ্যোগের অগ্রগতি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে কংগ্রেস সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহসের ঘাটতিতে ভুগেছে। সেই প্রেক্ষাপটে এটি একটি বড় অগ্রগতি। তবে সামনে এখনও অনেক দীর্ঘ পথ বাকি রয়েছে।”

সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি সমর্থন দ্রুত কমছে। ইনস্টিটিউট ফর গ্লোবাল অ্যাফেয়ার্স পরিচালিত একটি জরিপে দেখা গেছে, মাত্র ১৬ শতাংশ উত্তরদাতা মত দিয়েছেন যে, নতুন কোনও শর্ত ছাড়া যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা উচিত।

সংবাদ সম্মেলনে রামিরেজ প্রতিনিধি পরিষদে বিলটি ভোটাভুটির জন্য উত্থাপনের আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতৃত্ব এখন পর্যন্ত বিলটির অগ্রগতি আটকে রেখেছে।

আরও পড়ুন: আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পুলিশের উপস্থিতিতে শতাধিক দখলদারের হামলা

একই সঙ্গে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত সম্প্রসারণের মাধ্যমে তারা নিজেদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছেন।

এদিকে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসওম্যান রাশিদা তালিব বলেন, ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন নিয়ে প্রশ্ন তোলা এখন আর রাজনৈতিকভাবে নিষিদ্ধ কোনও বিষয় নয়। তিনি বলেন, “আমেরিকান জনগণ চায় অর্থ দেশের ভেতরে বিনিয়োগ হোক। তারা মৃত্যু, ধ্বংস আর বোমার পেছনে অর্থ ব্যয় দেখতে চায় না। তারা চায় বিশুদ্ধ পানি, আবাসন, শিশু পরিচর্যা ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করা হোক।”

তালিব আরও বলেন, “অনেক মানুষ চিকিৎসকের কাছে যাওয়ার সামর্থ্য হারাচ্ছে, অথচ আমরা মুহূর্তের মধ্যে অর্থ খুঁজে পাই ইসরায়েলকে বেসামরিক জনগণের ওপর বোমা হামলা চালাতে সহায়তা করার জন্য।”

বিলটিতে কী রয়েছে তা নিয়ে আলোচনা করা হলে জানা গেছে, ‘ব্লক দ্য বোম্বস অ্যাক্ট’-এ ইসরায়েলের কাছে নির্দিষ্ট ধরনের ভারী বোমা ও গোলন্দাজ অস্ত্রের গোলাবারুদ সরবরাহ নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সমর্থকদের দাবি, গাজায় সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর অনেকগুলোতেই এসব অস্ত্র ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে গান পাউডারসহ আওয়ামী লীগের ৩ জন গ্রেফতার

বিলটির প্রাথমিক সমর্থকরা মূলত প্রগতিশীল ও ইসরায়েল নীতির সমালোচক আইনপ্রণেতারা ছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন সমর্থক যুক্ত হচ্ছেন।

২০২৫ সালে ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান ভ্যালেরি ফুশি বিলটির সহ-উদ্যোক্তা হন। তিনি বলেন, “গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার আন্তর্জাতিক আইন মেনে অস্ত্র ব্যবহার না হলে আমরা ইসরায়েল সরকারকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখতে পারি না।”

অন্যদিকে টেক্সাসের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ক্রিশ্চিয়ান মেনেফি সম্প্রতি বিলটির সহ-উদ্যোক্তা হয়েছেন। রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসিও এ সপ্তাহে বিলটির প্রতি সমর্থন জানিয়েছেন, ফলে এটি সীমিত পরিসরে হলেও দ্বিদলীয় সমর্থন পেয়েছে।

ম্যাসি বলেন, “ইসরায়েল মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে হাজার হাজার নিরীহ বেসামরিক মানুষকে হত্যা করেছে। গাজা ও এর জনগণের ধ্বংসযজ্ঞে যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধ করা নৈতিক দায়িত্ব।”

আরও পড়ুন: পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু

কংগ্রেসে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। প্রভাবশালী কংগ্রেশনাল প্রগ্রেসিভ ককাসও বিলটির প্রতি সমর্থন জানিয়েছে। সংগঠনটির চেয়ারম্যান গ্রেগ ক্যাসার বলেন, জনসচেতনতা বৃদ্ধি, বিক্ষোভ এবং আইনপ্রণেতাদের ওপর নাগরিক চাপই এই পরিবর্তনের প্রধান কারণ। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র এমন কোনও বোমা সরবরাহ করতে পারে না, যা মানবিক বিপর্যয় আরও গভীর করবে।”

কংগ্রেসওম্যান লাতিফাহ সাইমন বলেন, “এটি কোনও দলীয় বিষয় হওয়া উচিত নয়। একজন আমেরিকান হিসেবে আমাদের স্পষ্টভাবে বলতে হবে- ক্ষুধার্ত মানুষের খাদ্য ও মানবিক সহায়তা বোমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”

তিনি যোগ করেন, “শিশু, নারী ও বয়স্ক মানুষ যখন অনাহারে দিন কাটাচ্ছে, তখন সেই মানবিক সংকটের অর্থায়নে আমাদের ভূমিকা থাকা উচিত নয়। তাই আমি বলছি-বোমা পাঠানো বন্ধ করুন।”

ইসরায়েল নীতিতে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। ‘ব্লক দ্য বোম্বস অ্যাক্ট’-এর এক বছর পূর্তির সময় যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইসরায়েল সম্পর্কিত আরও কিছু উদ্যোগও গতি পাচ্ছে। বুধবার প্রতিনিধি পরিষদে এমন একটি প্রস্তাব পাস হয়েছে, যার মাধ্যমে কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর ক্ষমতা সীমিত করার চেষ্টা করা হয়েছে। এছাড়া গত এপ্রিলে সিনেটের ১০০ সদস্যের মধ্যে ৪০ জন- যাদের বেশিরভাগই ডেমোক্র্যাট- ইসরায়েলের কাছে সামরিক বুলডোজার সরবরাহ বন্ধের পক্ষে ভোট দেন।

আরও পড়ুন: আলাস্কায় সুলিভানকে হারালেন মেরি পেলটোলা, ডেমোক্র্যাটদের আসন ৫৬

ফিলিস্তিনপন্থী সংগঠন জিউইশ ভয়েস ফর পিস (জেভিপি) অ্যাকশনের রাজনৈতিক পরিচালক বেথ মিলার বলেন, বিলটির প্রতি সমর্থন বাড়লেও তা এখনও যথেষ্ট নয়। তার ভাষায়, “এটি থেকে প্রতীয়মান হয় যে আমাদের সামনে কতটা পথ বাকি। কংগ্রেসের অধিকাংশ সদস্য এখনও এমন একটি দেশের কাছে বোমা পাঠানোর পক্ষে, যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে। তাই আমরা কথা বলা বন্ধ করবো না। এখন সময় এসেছে পুরো কংগ্রেসের পদক্ষেপ নেওয়ার। এখন সময় বোমা পাঠানো বন্ধ করার।” সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ড অলআউট ১৪০ রানে, নিউজিল্যান্ডও চাপে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৯:১৯ এম


ইংল্যান্ড অলআউট ১৪০ রানে, নিউজিল্যান্ডও চাপে

লর্ডস টেস্টের প্রথম দিন পুরোপুরি পেসারদের দখলে ছিল। একদিকে কাইল জেমিসনের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। অন্যদিকে, অলি রবিনসনের আগুনঝরা স্পেলে নিউজিল্যান্ডও চাপে পড়ে যায়।

দুই বছরের বেশি সময় পর টেস্টে ফিরে জেমিসন নিজেকে জোরালোভাবে উপস্থিতি জানান দেন। তার ৫ উইকেটের স্পেলে মাত্র ১৪০ রানে ইংল্যান্ড অলআউট হয়ে যায়। এটি নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর।

শুরু থেকেই সুইং ও সিম মুভমেন্ট কাজে লাগিয়ে ইংলিশ ব্যাটারদের ভোগান সফরকারী বোলাররা। ওপেনার থেকে শুরু করে অধিনায়ক বেন স্টোকস—কেউই বড় ইনিংস খেলতে পারেননি। একমাত্র হ্যারি ব্রুক কিছুটা প্রতিরোধ গড়ে ৫৬ রান করেন। এছাড়া, জেমিসনের পাশাপাশি ন্যাথান স্মিথ ৩ উইকেট এবং উইল ও’রোর্ক ২টি উইকেট শিকার করেন।

কিন্তু ইংল্যান্ডের হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ছোট সংগ্রহ নিয়েও তারা বল হাতে দারুণ প্রত্যাবর্তন করে। ইনিংসের দ্বিতীয় ওভের শুরুতেই অলি রবিনসন পরপর তিন ব্যাটারকে ফিরিয়ে নিউজিল্যান্ডকে চরম চাপে ফেলে দেন। সংবাদটি জানায়, মাত্র ২ রানে ৩ উইকেট হারিয়ে সফরকারীরা ধুঁকতে থাকে।

এরপরও বিপদ কাটেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ২৯ রানে ৬ উইকেট হারায়। এমন অবস্থায় দলের হাল ধরেন গ্লেন ফিলিপস। দিনের শেষ পর্যন্ত অপরাজিত থেকে তিনি ৩১ রান করেন। তার সঙ্গে ন্যাথান স্মিথ ৬ রানে অপরাজিত ছিলেন।

প্রথম দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ৬১ রান। এখনও তারা ইংল্যান্ডের চেয়ে ৭৯ রানে পিছিয়ে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রোয়েশিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্তে ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৯:২৪ এম


ক্রোয়েশিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্তে ৪ জনের মৃত্যু

ক্রোয়েশিয়ায় একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চারজন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার, দেশটির ইস্ত্রিয়া উপদ্বীপের মেদুলিন টাউনের কাছে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিধ্বস্ত বিমানটি জার্মানির মালিকানাধীন ছিল এবং এটি অস্ট্রিয়া থেকে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করছিল। যদিও বিমানের বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, যখন বিমানটি মেদুলিন টাউনের আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, তখন হঠাৎ বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে বাতাসে এটি অনিয়ন্ত্রিতভাবে পাক খেতে শুরু করে। কিছুক্ষণ পর, বিমানটি তীব্র গতিতে মাটিতে আছড়ে পড়ে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে পাইলটসহ মোট ছয়জন আরোহী ছিলেন। ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাকি দুই আরোহীর ভাগ্যে কী ঘটেছে বা তাদের বর্তমান অবস্থা সম্পর্কে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লির ফ্ল্যাটের তালা ভেঙে বিশ্ববিদ্যালয় শিক্ষিকার মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৯:৩১ এম


দিল্লির ফ্ল্যাটের তালা ভেঙে বিশ্ববিদ্যালয় শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিল্লির একটি ফ্ল্যাট থেকে বৃহস্পতিবার (৪ জুন) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী দেবস্মিতা পাল দিল্লি বিশ্ববিদ্যালয়ের (ডিইউ) একজন সহকারী অধ্যাপিকা ছিলেন।

পুলিশের প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, এটি একটি হত্যাকাণ্ড। তবে ঘর থেকে কোনো টাকা বা গয়না চুরি না হওয়ায় এই খুনের পেছনে অন্য কোনো কারণ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দেবস্মিতা পাল পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভের ‘সত্যম অ্যাপার্টমেন্ট’-এর একটি ফ্ল্যাটে একা থাকতেন। তার স্বামী বেঙ্গালুরুতে কর্মরত।

বৃহস্পতিবার দুপুর ২টা ৩৫ মিনিটে নিউ অশোক নগর থানায় একটি ফোন আসে। দেবস্মিতার বোন, ৪৯ বছর বয়সী দেবরতি পাল পুলিশকে জানান যে তার বোনকে ফ্ল্যাটের ভেতর মৃত অবস্থায় পাওয়া গেছে।

পুলিশ আরো জানিয়েছে, সকাল থেকে দেবস্মিতার ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবন্ধ ছিল। দেবরতি বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও দেবস্মিতা ফোন ধরছিলেন না।

এতে সন্দেহ ও উদ্বেগ বাড়ায় দেবরতি পাল সত্যম অ্যাপার্টমেন্টে পৌঁছান। কোনো অঘটনের আশঙ্কায় তিনি ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢোকেন এবং বোনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এলবিএস হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, দেবস্মিতার মাথায় গভীর ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে।

তার হাতের কব্জির শিরাগুলোও কাটা বা ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।

দিল্লি পুলিশ ইতিমধ্যেই একটি হত্যা মামলা দায়ের করেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনের আসল রহস্য এবং অপরাধীকে খুঁজে বের করতে পুলিশের একাধিক দল গঠন করে তদন্ত শুরু করা হয়েছে।

সূত্র : এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মন্ত্রিসভায় বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৯:৩৩ এম


মন্ত্রিসভায় বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

সরকার ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার (৪ জুন) অনুষ্ঠিত মন্ত্রিসভার নবম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ প্রস্তাবটি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে উপস্থাপন করা হয়েছে।

বৈঠকে উল্লেখ করা হয়েছে, সরকার প্রণোদনা প্রদানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ সকল বাংলাদেশি নাগরিককে এফডিআই আনয়নে অবদান রাখার উদ্দেশ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করেছে।

এছাড়াও, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাবের আলোকে সেখানকার সভায় ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

এই খসড়ায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক মুনাফাভিত্তিক বা অ-মুনাফাভিত্তিক কম্পানি বা সংগঠন গঠন এবং কম্পানি বা সংগঠনের শেয়ার অর্জন ও ধরনের বিধান অন্তর্ভুক্ত করার প্রয়োজন হয়েছে। ফলে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮-এর সংশোধন করা প্রয়োজন।

ড. খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভার বৈঠকে অভিনন্দন জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%