০২:৫৮ পি.এম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চলতি মাসের মধ্যে উপদেষ্টা পরিষদ গঠন করার উদ্যোগ নিচ্ছে, যা সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার এবং বিভিন্ন পরামর্শ গ্রহণের জন্য তৈরি করা হচ্ছে।
এই ২১ সদস্যের কমিটিতে সাবেক সেনা কর্মকর্তা, আমলা, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন।
আজ বুধবার, দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য এবং কুড়িগ্রাম-২ আসনের এমপি আতিক মুজাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না: আমিনুল হক
উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হতে পারেন— ব্রিগেডিয়ার জেনারেল অব. ফজলুর রহমান, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মাসকাওয়াথ আহসান, সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দীন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, প্রকৌশলী সাবিনা আহমেদ, মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী।
জাতীয় নাগরিক পার্টি এনসিপি ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি রাজনীতিতে পরিবর্তনের বার্তা নিয়ে প্রতিষ্ঠিত হয়। দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেন দায়িত্ব পালন করছেন।
এনসিপি এর আগে আইনজীবী, শিক্ষক, ডাক্তারদের নিয়ে আলাদা ফোরাম গঠন করলেও, দল গঠনের পর এবারই প্রথম উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে।
আরও পড়ুন: রাজনীতির নামে দেশ ধ্বংসের চক্রান্তে আ.লীগ: চরমোনাই পীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন