০২:২৬ পি.এম
নওগাঁ সদর উপজেলার রাতের সময় পাচারের সময় ১২০ বস্তা ডিএপি সারসহ দুটি গাড়ি স্থানীয়দের দ্বারা আটক করা হয়েছে। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারগুলো জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করে।
মঙ্গলবার রাত ১০টার দিকে দুবলহাটি-হাপানিয়া সড়কে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ সদরের দুবলহাটি বিসিআইসি ডিলার পয়েন্ট ‘মেসার্স মোল্লা ট্রেডার্স’-এর মালিক ওয়াসেফ আলী মোল্লার গুদাম থেকে দুটি নসিমনে ১২০ বস্তা ডিএপি সার লোড করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। গাড়ি দুটি যখন হাপানিয়া সড়কের মুখে পৌঁছায়, তখন স্থানীয় লোকজনের সন্দেহ হয়। চালকদের জিজ্ঞাসাবাদ করার সময় তারা প্রথমে অসংলগ্ন কথা বলেন। পরে জনরোষের মুখে তারা স্বীকার করেন যে সারগুলো রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছিল।
আরও পড়ুন: নেত্রকোনায় ইউনিয়ন ভূমি অফিসে দুর্বৃত্তদের পেট্রল ঢেলে আগুন লাগানো
খবর পেয়ে মেসার্স মোল্লা ট্রেডার্সের ম্যানেজার মামুন ঘটনাস্থলে আসলে ক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে পড়েন। পুলিশ ও প্রশাসনের লোকজন আসছে জেনে তিনি পালিয়ে যান।
ম্যানেজার মামুন দাবি করেন, প্রতিষ্ঠানের মালিক ওয়াসেফ আলী মোল্লার নির্দেশে তিনি সারের মেমো কেটে গাড়ি দুটি ছেড়ে দিয়েছিলেন। তবে সারটি কার কাছে বিক্রি করা হয়েছিল বা গন্তব্য কোথায় ছিল, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল আমিন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কৃষি কর্মকর্তা ও পুলিশকে সঙ্গে নিয়ে রাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে ৬০ বস্তা করে মোট ১২০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। ডিলার বা তার প্রতিনিধি উপস্থিত না থাকায় আইনগত প্রক্রিয়ায় সারগুলো দুবলহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।
এমই
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন