০৮:৫৯ পি.এম
"নিরাপদ খাদ্য নাগরিক অধিকার, বাস্তবায়নে দায় সবার"— এই স্লোগানকে সামনে রেখে কনজ্যুমার রাইটস বাংলাদেশ (সিআরবি) নরসিংদী জেলা শাখার উদ্যোগে জাঁকজমকপূর্ণ ‘বার্ষিক বনভোজন ২০২৬’ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর, ২০২৬) সকাল ১০টায় নরসিংদীর মরজালর দৃষ্টিনন্দন ‘ওয়ান্ডার পার্ক’-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিআরবি নরসিংদী জেলা শাখার নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ ভোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পার্ক প্রাঙ্গণ।
সিআরবি নরসিংদী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন নিলু-এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান বিপ্লবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদীর জেলার সহকারী পরিচালক মাহমুদুর রহমান।
আরও পড়ুন: মানিকগঞ্জ সাংবাদিক সমিতির নির্বাচন: সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক সুজন
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআরবির প্রশাসনিক প্রতিনিধি ও ঢাকা বিভাগের ডিভিশনাল অ্যাম্বাসেডর আব্দুল হান্নান মানিক। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিআরবি ঢাকা রিজিওনাল অ্যাম্বাসেডর ও প্রশাসনিক প্রতিনিধি নগেন্দ্র নাথ বনিক।
বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিআরবি নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি ওবায়েদ উল্লাহ সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মাহমুদুর রহমান বলেন, "ভোক্তাদের অধিকার রক্ষায় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাঠ পর্যায়ে আমাদের সচেতনতা আরও বাড়াতে হবে। সিআরবি-এর মতো সংগঠনগুলো এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।" প্রধান বক্তা জনাব আব্দুল হান্নান মানিক ভোক্তাদের অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন