১০:৫১ এম
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাকটন রিপাবলিকান প্রার্থী ও ব্যবসায়ী বিবেক রামাস্বামীকে পরাজিত করে জয়লাভ করেছেন। এনবিসি নিউজের পূর্বাভাসে এই তথ্য প্রকাশিত হয়েছে।
৬০ বছর বয়সী অ্যাকটন ওহাইওর ইতিহাসে প্রথম নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে, ২০০৬ সালের পর প্রথমবারের মতো কোনো ডেমোক্র্যাট প্রার্থী অঙ্গরাজ্যটির গভর্নর পদে জয়ী হলেন। দীর্ঘদিন ধরে ওহাইও রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।
৪১ বছর বয়সী রামাস্বামী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েও নির্বাচনে জয়ী হতে পারেননি। প্রচারে তিনি বিপুল অর্থ ব্যয় করেছেন এবং তার পক্ষে কয়েকজন ধনকুবেরও বড় অঙ্কের অনুদান প্রদান করেন।
আরও পড়ুন: গণহত্যার রায়ের পর বাংলাদেশ-গাম্বিয়া-ওআইসিকে ধন্যবাদ জানালেন রোহিঙ্গা নেতা
অ্যাকটন এর আগে রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইনের প্রশাসনে অঙ্গরাজ্যের স্বাস্থ্য পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। করোনাভাইরাস মহামারির শুরুতে তার ভূমিকা নিয়ে রিপাবলিকানদের সমালোচনার মুখে পড়লেও, তিনি নিজের প্রশাসনিক অভিজ্ঞতাকে নির্বাচনি প্রচারে গুরুত্ব দিয়েছেন।
জয়ের পর অ্যাকটন এক বিবৃতিতে বলেন, "বিভেদ ও বিদ্বেষের পরিবর্তে ওহাইওর মানুষ ঐক্য ও শালীনতাকে বেছে নিয়েছেন।" তিনি আরো উল্লেখ করেন, তিনি দল-মতনির্বিশেষে সব অঙ্গরাজ্যবাসীর গভর্নর হিসেবে কাজ করবেন এবং জীবনযাত্রার ব্যয় কমানো ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে অগ্রাধিকার দেবেন।
মেয়াদসীমা পূর্ণ হওয়ায় অ্যাকটন বর্তমান গভর্নর মাইক ডিওয়াইনের স্থলাভিষিক্ত হবেন।
আরও পড়ুন: এপেক সম্মেলনে পুতিনের পারমাণবিক ব্রিফকেসের উপস্থিতি, কী আছে এতে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন