১০:৪২ পি.এম
নেপাল ও তিব্বত সীমান্ত সংলগ্ন হিমালয় অঞ্চলে আকস্মিক ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে ৯৫ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসের পর ৫৭৯ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে সেনা সদস্য, পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরাও রয়েছেন।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া তথ্যে নিখোঁজদের তালিকায় যাদের কথা উল্লেখ করা হয়েছে। এতে ৪৪ জন সেনা সদস্য, ২৮ জন পুলিশ সদস্য, ১৩ জন সশস্ত্র পুলিশ সদস্য এবং বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৬০ জন কর্মী রয়েছেন। এদিকে চীন-নেপাল সীমান্তে ভয়াবহ পাহাড়ি ঢলে অন্তত নয়জন দক্ষিণ কোরীয় নাগরিক নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজ নয়জনই দক্ষিণ কোরিয়ার দুটি জ্বালানি কোম্পানির কর্মী রয়েছেন। তারা নেপালের ত্রিশূলী নদীতে একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন। মন্ত্রণালয় আরও জানায়, সেখানে অবস্থানরত কোরীয় নাগরিকদের সহায়তার জন্য দক্ষিণ কোরিয়া সরকার বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপালে একটি যৌথ সহায়তা দল পাঠাচ্ছে।
আরও পড়ুন: খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা প্রতিমন্ত্রী টুকুর
সূত্র: বিবিসি, সিএনএন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন