ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, মেয়েসহ আহত আরও ৩


কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, মেয়েসহ আহত আরও ৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাছবাহী একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। তারা স্বামী-স্ত্রী ছিলেন।

এ দুর্ঘটনার মধ্যে তাদের মেয়েসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার সুখিয়া বাজারসংলগ্ন এগারসিন্দুর কোল্ড স্টোরেজ এলাকার ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: রাজশাহী কলেজের শিক্ষার্থীরা ছাত্রলীগের ২ কর্মীকে পুলিশে দিলেন

নিহতদের মধ্যে রয়েছে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কাগারচর গ্রামের মোহাম্মদের ছেলে নুরু মিয়া (৬০) এবং তার স্ত্রী আনোয়ারা (৫৮)।

আহতদের মধ্যে রয়েছেন, তাদের মেয়ে মারজিয়া আক্তার (৩৫), একই ইউনিয়নের তালতলা গ্রামের মনজিল মিয়ার ছেলে মাহিম (১৭) এবং এগারসিন্দুর ইউনিয়নের মঠখোলা গ্রামের নাজিম উদ্দীনের ছেলে অটোরিকশা চালক জাহাঙ্গীর (৩০)।

তাদের মধ্যে নিহতের মেয়ে মারজিয়া আক্তারের অবস্থা আশঙ্কাজনক শুনা গিয়েছে।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিশোরগঞ্জ থেকে মঠখোলার দিকে যাচ্ছিল। সেই সময় সুখিয়া বাজারসংলগ্ন এগারসিন্দুর কোল্ড স্টোরেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ মিছিল

এই সংঘর্ষের ফলে অটোরিকশাটি সড়ক থেকে ছিটকে পাশের জমিতে চলে যায়।

এ সময় অটোরিকশার যাত্রী নুরু মিয়া এবং তার স্ত্রী আনোয়ারা ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

দুর্ঘটনাকবলিত মারজিয়া আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

আরও পড়ুন: গৌরনদীতে জর্দা শামীমের আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, তিন সহযোগী আটক

পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার পর মাছবাহী ট্রাকটি পালিয়ে গেছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার কাউন্সিল পরীক্ষায় প্রতারণা, দুই প্রার্থী আজীবনের জন্য নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


বার কাউন্সিল পরীক্ষায় প্রতারণা, দুই প্রার্থী আজীবনের জন্য নিষিদ্ধ

বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় প্রতারণার অভিযোগে দুই প্রার্থীকে ভবিষ্যতে বার কাউন্সিলের সব ধরনের পরীক্ষায় আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির গত ১৩ আগস্টের সভায় সর্বসম্মত সিদ্ধান্তের পর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় একজন প্রার্থী পরীক্ষায় অনুপস্থিত থেকেও ফলাফল পুনর্নিরীক্ষণের (রিভিউ) আবেদন করেছেন। অন্য একজন প্রার্থী লিখিত পরীক্ষায় সম্পূর্ণ সাদা খাতা জমা দেওয়ার পরও ফলাফল রিভিউয়ের আবেদন করেন। অভিযোগের বিষয়ে উভয় প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তাদের দেওয়া জবাবকে বাস্তবতাবিবর্জিত, খামখেয়ালিপূর্ণ এবং কোনোভাবেই সন্তোষজনক নয় বলে বিবেচনা করে এনরোলমেন্ট কমিটি। কমিটি মনে করে, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বার কাউন্সিলের সঙ্গে সচেতনভাবে প্রতারণার শামিল। ভবিষ্যতে তারা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলে সাধারণ মানুষের আইনগত সেবা পাওয়ার অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আইন পেশার উচ্চ মূল্যবোধ সমুন্নত রাখা এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে পরীক্ষার্থীদের বিরত রাখতে কঠোর বার্তা দেওয়ার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে দুই প্রার্থীকে আজীবনের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। নিষেধাজ্ঞার আওতায় পড়া দুই প্রার্থী হলেন- মুহাম্মদ সাইফুল আমিন ও এম. আর. আকাশ। তাদের বাংলাদেশ বার কাউন্সিলের ভবিষ্যতের সব ধরনের পরীক্ষায় অংশগ্রহণ থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষায় কোনো ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


বাংলাদেশ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান

বাংলাদেশ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।

জানা গেছে, বুধবার (১৯ আগস্ট) তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, কোস্টগার্ডের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে নৌবাহিনীতে পুনরায় ফিরিয়ে নেওয়া হয়েছে। এর জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫৩ বেকার যুবককে বিদেশ যাওয়ার ভিসা ও বিমান টিকিট দিলেন এমপি কিরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


৫৩ বেকার যুবককে বিদেশ যাওয়ার ভিসা ও বিমান টিকিট দিলেন এমপি কিরণ

শরীয়তপুর, ১৯ আগস্ট, ২০২৬ : শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) নির্বাচনী এলাকার হতদরিদ্র ও অসহায় পরিবারের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ নিজ অর্থায়নে ২১৬ জনকে বিদেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছেন। এ উদ্যোগের অংশ হিসেবে প্রথম ধাপে ৫৩ যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট তুলে দেওয়া হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর বারিধারার এমপি'র ব্যবসা প্রতিষ্ঠান মেটকো এন্টারপ্রাইজে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিদেশগামী এসব যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট হস্তান্তর করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘মেটকো এন্টারপ্রাইজে’র চেয়ারম্যান ফারহানা কাদির রহমান, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক, শরীয়তপুর জেলা BNP-এর সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা BNP-এর আহ্বায়ক এসএম হামিদ সরদার, নড়িয়া পৌরসভা BNP-এর সভাপতি সৈয়দ رিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মেটকো এন্টারপ্রাইজের চেয়ারম্যান ফারহানা কাদির রহমান বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বড় অঙ্কের অর্থের প্রয়োজন। তবে তিনি বলেছেন, শফিকুর রহমান কিরণ সেই অর্থ নিজের জন্য নয় বরং নিজ জেলা ও নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে ব্যয় করছেন। তিনি উল্লেখ করেন, মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বিদেশগামীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিদেশে যাওয়ার পর তাদের মূল লক্ষ্য হবে কর্মসংস্থান, আত্মনির্ভরতা ও পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করা। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তিকে সমুন্নত রেখে কর্মক্ষেত্রে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেন, হতদরিদ্র ও অসহায় পরিবারগুলোর আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে কর্মসংস্থানের লক্ষ্যে বিনা খরচে বিদেশে পাঠানোর এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিদেশগামীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তাঁদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা হয়েছে। ২১৬ জনের মধ্যে প্রথম ধাপে ৫৩ জনকে ভিসা ও টিকিট হস্তান্তর করা হয়েছে এবং ধাপে ধাপে বাকি সবাইকেও বিদেশে পাঠানো হবে।

তিনি আরও বলেন, আমি যে স্বপ্ন নিয়ে এমপি হয়েছি, তার এক শতাংশও করতে পারিনি। শরীয়তপুর জেলা, বিশেষ করে আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য কাজ করার প্রবল ইচ্ছা রয়েছে।

উদ্যোক্তারা মনে করছেন, এই কর্মসংস্থানের মাধ্যমে বিদেশগামী যুবকদের পাশাপাশি তাঁদের পরিবারগুলোও আর্থিকভাবে স্বাবলম্বী হবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের পদত্যাগ এবং নিরপেক্ষ নির্বাচন দাবিতে কার্যনির্বাহী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, বিকেল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের আর্থিক স্বচ্ছতা, সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কর্মকাণ্ড এবং একক সিদ্ধান্তে বিভিন্ন কার্যক্রম পরিচালনাসহ অনেক বিষয়ে অভিযোগ তুলে ধরেন কয়েকজন সদস্য।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি শাহারিয়ার অন্তু, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, কার্যনির্বাহী সদস্য রাজিব আলী রাতুল, রউফ উদ্দিন রাফি এবং মোঃ আজিবার রহমান।

সভায় কার্যনির্বাহী সদস্য রাজিব আলী রাতুল বলেন, প্রেসক্লাবের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছ হওয়া প্রয়োজন। পাশাপাশি কেনাকাটাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আলোচনা করে নেওয়া এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতার পরিবেশ নিশ্চিত করা আবশ্যক। একই সঙ্গে তিনি প্রেসক্লাবকে চাঁদাবাজিমুক্ত রাখার দাবি জানান।

রাজিব আলী রাতুলের অভিযোগ রয়েছে যে, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা না করে এককভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি আরও বলেন, প্রেসক্লাবের অভ্যন্তরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং সংগঠনের কার্যালয়কে বিভিন্ন সালিস-মীমাংসার কাজে ব্যবহারের অভিযোগও তোলেন।

প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে যোগ্যতা ও সাংগঠনিক মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলেও রাজিব আলী রাতুল অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রেসক্লাবের সাংবাদিকদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। তার দাবি, প্রেসক্লাবের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে বর্তমান সাধারণ সম্পাদককে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করা প্রয়োজন।

তিনি বলেন, "আমরা সাধারণ সম্পাদকের পদত্যাগ এবং নিরপেক্ষ নির্বাচন চাই। তা না হলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"

সদস্যদের মধ্যে একই ধরনের অভিযোগ ও দাবি তুলে ধরেন প্রেসক্লাবের সহ-সভাপতি শাহারিয়ার অন্তু। তিনি বলেন, গোলাম মোস্তফা মামুন সদস্য পদে না থেকেও সরাসরি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। এছাড়া তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় প্রেসক্লাবের নেতৃত্বে তার থাকা নিয়ে প্রশ্ন তোলেন।

শাহারিয়ার অন্তু আরও বলেন, রাজশাহী প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানে সাংবাদিকতার পেশাগত মান, যোগ্যতা ও সাংগঠনিক শৃঙ্খলাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি যোগ্য ও পাঠকপ্রিয় গণমাধ্যমের সাংবাদিকদের প্রেসক্লাবের কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানান।

বর্তমান পরিস্থিতিতে সাধারণ সম্পাদককে পদত্যাগ করে আহ্বায়ক কমিটির মাধ্যমে আলোচনার ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা উচিত বলেও মন্তব্য করেন। এতে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে আস্থা ফিরবে এবং সংগঠনের ঐতিহ্যও রক্ষা পাবে।

অভিযোগের বিষয়ে জানতে গোলাম মোস্তফা মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমানের সঙ্গে সরাসরি যোগাযোগ করার পর জানা যায়, তিনি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন এবং বর্তমান কমিটির বৈধতা নিয়েও প্রশ্ন করেন। তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটি অবৈধ। বর্তমান কমিটিতে আমি স্বাক্ষর করিনি।

সভাপতি জানান, তিনি বর্তমানে কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন এবং দুই পা ফুলে যাওয়ায় বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অসুস্থতার কারণে প্রেসক্লাবে নিয়মিত যেতে পারছেন না বলেও জানান।

সভায় বক্তারা বলেন, রাজশাহী প্রেসক্লাব একটি সংগঠন নয়, রাজশাহীর সাংবাদিকতা ও গণমাধ্যমের ঐতিহ্যের সঙ্গে জড়িত একটি প্রতিষ্ঠান। তাই ব্যক্তিকেন্দ্রিক বিরোধের পরিবর্তে গঠনতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্বের ভিত্তিতে সংগঠন পরিচালনার দাবি জানান তারা।

জরুরি সভা থেকে বর্তমান সংকট নিরসনে সাধারণ সম্পাদকের পদত্যাগ, আহ্বায়ক কমিটি গঠন এবং সদস্যদের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়। পাশাপাশি দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কর্মসূচি দেওয়ার কথাও জানান সভায় উপস্থিত সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%