০১:০৮ এম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি তেলের গুদামে আগুন লেগেছে, যা জ্বলন্ত সিগারেটের কারণে ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আতঙ্ক ছড়ালেও হতাহত হওয়ার কোনো খবর নেই।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে গোদনাইল এসও রোডের মেঘনা ডিপো এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: জাতিসংঘে রোহিঙ্গা সংকট সমাধানে প্রস্তাব বিপুল ভোটে গৃহীত
স্থানীয় সূত্রে জানা যায়, জনৈক আল-আমিনের মালিকানাধীন অবৈধ জ্বালানি তেলের গুদামের সামনে ফার্নেস অয়েলসহ পোড়া মবিলের মজুত ছিল। কর্মচারীদের জ্বলন্ত সিগারেটের কারণে মবিলের ড্রামে আগুন লেগে যায়। বিস্ফোরণের ফলে ড্রামটি বিকট শব্দে ফেটে যায় এবং আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এই দাউ দাউ আগুনের ফলে এলাকাজুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ বিষয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়, কিন্তু দুই ইউনিট অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, জ্বলন্ত সিগারেট থেকেই এই আগুনের সূত্রপাত ঘটেছে।
আরও পড়ুন: জনবল-প্রযুক্তির সংকটে স্থবির যশোরের তুলা গবেষণা খামার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন