০৩:৪৪ পি.এম
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যাত্রী ও বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার জন্য। এই সতর্কবার্তা গোষ্ঠীটির পক্ষ থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পর দেওয়া হয়েছে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ সতর্কবার্তা প্রদান করেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমায় হামলা চালানোর সক্ষমতা তাদের বাহিনীর রয়েছে। তবে, তিনি জানান যে মক্কা ও মদিনার বিমানবন্দর এ হামলার হুমকির আওতার বাইরে থাকবে।
আরও পড়ুন: মুম্বাই পুলিশ সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকির তদন্ত শুরু করেছে
ইয়াহিয়া সারি বিমান সংস্থা, নৌপরিবহন সংস্থা, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও যাত্রীদের সতর্কবার্তাটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করার আহ্বান জানান।
তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, সৌদি আরবের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার প্রচেষ্টা ব্যর্থ হলে এর দায় দেশটির সরকারকে নিতে হবে।
হুথিদের সামরিক বাহিনী জানায়, নিজেদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তারা ঘোষিত অবস্থান থেকে সরে আসবে না।
বিমানবন্দরে হামলার জবাবে তারা বিমানবন্দরে হামলা, অবরোধের জবাবে অবরোধ এবং উত্তেজনা বাড়লে পাল্টা পদক্ষেপ নেওয়ার নীতি অনুসরণ করবে।
আরও পড়ুন: আইসিজে: রোহিঙ্গা নির্মূল অভিযানে ১০ হাজারের বেশি হত্যার প্রমাণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন