ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সন্তানদের ‘বিষ মেশানো’ শরবত খাওয়ালেন বাবা


সন্তানদের ‘বিষ মেশানো’ শরবত খাওয়ালেন বাবা

পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকায় একটি অভিযানের মধ্যে নিজ ছেলে এবং মেয়েকে শরবতের সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ১৪ বছর বয়সী ছেলে ইয়াসিন ও ৭ বছর বয়সী মেয়ে ছামিয়াকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনাটি ঘটে সোমবার (১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে।

অভিযুক্ত বাবার নাম সিরাজুল শিকদার (৪০)। তিনি জেলার জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুড়ী গাজীপুর এলাকার বাসিন্দা। শ্বশুরবাড়ি কুমারখালী এলাকায় অবস্থানকালে তিনি নিজ সন্তানদের ওপর এই বিষপ্রয়োগের ঘটনা ঘটান বলে জানা গেছে।

আরও পড়ুন: সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল সাড়ে চার বছরের শিশুর

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী ছেলে ইয়াসিন জানায়, "বাবা আমাকে বাজার থেকে চিনি কিনে আনতে বলেন। চিনি এনে দেওয়ার পর তিনি নিজ হাতে শরবত তৈরি করে আমাকে ও আমার বোনকে খাওয়ান। শরবত খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রচণ্ড খারাপ লাগতে শুরু করে এবং আমরা অসুস্থ হয়ে পড়ি।"

একই হাসপাতালে চিকিৎসাধীন ছোট বোন ছামিয়া (৭) বলেছে, "শরবত খাওয়ার পরপরই আমার মাথা ঘুরে যায় এবং আমি মাটিতে পড়ে যাই। শরবতের স্বাদ স্বাভাবিক ছিল না এবং তাতে কিছু মেশানো ছিল বলে আমার ধারণা।"

চিৎকার শুনে প্রথমে এগিয়ে আসেন প্রতিবেশী মো. কামরুল ইসলাম। তিনি জানান, "বাড়ির উঠান থেকে বাচ্চাদের গোঙানি ও চিৎকার শুনে আমি দ্রুত সেখানে ছুটে যাই। গিয়ে দেখি দুই ভাই-বোন তীব্র যন্ত্রণায় ছটফট করছে। এরপর প্রতিবেশীদের সহায়তায় তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।"

শিশুদের নানা আব্দুল করিম তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমার নাতি-নাতনিকে তাদের আপন বাবা বিষাক্ত শরবত খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। তবে কী কারণে একজন বাবা নিজের সন্তানদের সাথে এমন শত্রুতা করল, তা আমাদের মাথায় আসছে না।"

আরও পড়ুন: লাকসামে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগের তিন নেতা সহ ৭ জন গ্রেপ্তার

এই নিষ্ঠুর ঘটনার পর অভিযুক্ত সিরাজুল শিকদার পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব পাইক জানান, শিশুদের শারীরিক অবস্থা ও প্রাথমিক উপসর্গগুলো দেখে বিষক্রিয়ার স্পষ্ট লক্ষণ প্রকাশ পাচ্ছে। তবে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট আসার পর এ বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, "ঘটনাটি আমরা জেনেছি এবং পুলিশের একটি দল বিস্তারিত খোঁজখবর নিচ্ছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ামাত্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আরও পড়ুন: তুরাগে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা: মামলা দায়ের, গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা: মামলা দায়ের, গ্রেপ্তার ১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের জুবায়ের হোসেন রাকিব (২৩) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলার ৩ নম্বর আসামি সাইফুল ইসলামকে (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার সাইফুল একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।  

মঙ্গলবার (২ জুন) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুজ্জামান।  এর আগে, গতকাল সোমবার ১ জুন সকালে নিহতের মা যোবেদা খাতুন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১০ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। এর আগে, শনিবার রাত ৯টার দিকে দুর্বৃত্তরা রাকিবকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে।

নিহত রাকিব খানপুর গ্রামের ভোলা গাজী বাড়ির সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাকিবের চাচার বাড়িতে নির্মাণাধীন একটি পাকা ভবনের কাজ চলছিল। এ সময় আসামিরা ওই কাজে চাঁদা দাবি করে। বিষয়টি নিয়ে বিরোধের জেরে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে রাকিব ও তার ছোট ভাইয়ের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা রাকিবকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে এবং তার ছোট ভাইকে আহত করে। ঘটনার পরদিন রোববার সকাল ১১টার দিকে নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে বসতঘর ও রান্নাঘরসহ আটটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে রাকিব হত্যার বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে পুলিশের উপস্থিতিতে রাকিবের মরদেহ দাফন করা হয়। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

ওসি মো. শামসুজ্জামান আরও বলেন, মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন আছে।

তিনি আরও জানান, বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবি ও পুলিশি হামলার প্রতিবাদে গ্রাহকদের মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

পিরোজপুর প্রতিনিধি

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবি ও পুলিশি হামলার প্রতিবাদে গ্রাহকদের মানববন্ধন
 
পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে মঙ্গলবার (২জুন) সকালে শহরের ইসলামী ব্যাংক শাখা কার্যলয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংককে ঘিরে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা দ্রুত নিরসন করা প্রয়োজন। তারা অভিযোগ করেন, ব্যাংকের অর্থ পাচারের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনতে হবে। 
মানববন্ধনে গ্রাহকরা ৯টি দাবী তুলে ধরেন এবং ঢাকায় অবস্থানরত গ্রাহকদের উপর পুলিশ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া হামলাকারীদের সনাক্ত করে বিচারের দাবী করেন। একই সঙ্গে ইসলামী ব্যাংকের কার্যক্রমে অযাচিত হস্তক্ষেপ বন্ধের দাবিও জানান তারা।
 
মানববন্ধনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পিরোজপুর জেলা আহ্বায়ক জাহিদ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আলমগীর খলিফা, হাফিজা খাতুন, সদস্য সচিব এইচ এম মামুন, গ্রাহক মোঃ জালাল শেখ প্রমুখ।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের লাখো গ্রাহকের আস্থা ও বিশ্বাসের প্রতীক। তাই এ প্রতিষ্ঠানের স্থিতিশীলতা রক্ষায় সরকার ও বাংলাদেশ ব্যাংককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, ব্যাংকের অর্থ যেন অপচয় বা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য দক্ষ ও সৎ নেতৃত্ব প্রয়োজন। 
ডা. যুবাইদাকে পদত্যাগ করার পরেও যাকে বসানো হয়েছে তিনিও ফ্যাসিবাদের দোসর খুরশীদ আলম। এ সময় তারা ফারুক খানের পদ বহাল রাখারও দাবি জানান। 
কর্মসূচি শেষে বক্তারা দেশের ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন। এসময় তারা বলেন, আমাদের দাবী না মানলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশ ভালো নেই: জামায়াতের আমির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


দেশ ভালো নেই: জামায়াতের আমির

বিএনপি সরকারের বিগত তিন মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন প্রসঙ্গে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এই মুহূর্তে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে এটুকু বলা যায়, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই। জনগণের প্রত্যাশার বিপরীতে দেশ রয়েছে।’

মঙ্গলবার (২ জুন) দুপুরে সিলেটের সোনাতলা এলাকায় নির্যাতনে নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন জামায়াতের আমির।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘এক মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনগণের ওপর এক ধরনের জুলুম। মূল্য বৃদ্ধি করতে হলে তা সংসদে আলোচনা করে করালে ভালো হতো। কিন্তু জনগণ যখন ঘুমিয়ে ছিল, তখন রাতের আঁধারে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে; এটি জনগণের সঙ্গে প্রতারণার শামিল।’

তিনি কাজ করেন, ‘শিশু ফাহিমা হত্যা মামলায় যদি বিচার দীর্ঘসূত্রিতার দিকে অগ্রসর হয়, তাহলে আমরা ধরে নেব যে এই বিচার আর হবে না। রামিসা হত্যার বিচারের মতো ফাহিমা হত্যার বিচারের ক্ষেত্রে সরকারকে ১৫ দিনের মধ্যে সম্পন্ন করার নিশ্চয়তা দিতে হবে।’

জামায়াতের আমির বলেন, ‘অপরাধীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই।’

এর আগে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান শিশু ফাহিমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ফাহিমা হত্যার বিচারের দাবি জানানো তার সমবয়সীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপকে সামনে রেখে সৌদি আরবের দল ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


বিশ্বকাপকে সামনে রেখে সৌদি আরবের দল ঘোষণা

বিশ্বকাপকে সামনে রেখে সৌদি আরবের কোচ গিওর্গিওস ডোনিস ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হলো লেন্স ডিফেন্ডার সৌদ আব্দুল্লাহামিদ। এ ছাড়া ফরোয়ার্ড সালেম আল ডাওসারি তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন।

এ বছর লেন্সের হয়ে ফ্রেঞ্চ কাপ শিরোপা জিতেছেন আব্দুল্লাহামিদ। তিনি সৌদি আরব দলের একমাত্র খেলোয়াড় যিনি বিদেশী লিগে খেলে থাকেন।

এদিকে আল হিলালের ফরোয়ার্ড আল ডাওসারি ২০২০ সালে এএফসি বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন। এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও তিনি মাঠে ছিলেন।

গ্রীক কোচ ডোনিসের মূল ভরসা ৩৪ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক মোহাম্মদ আল ওয়েসিস। তিনি ক্যারিয়ারে দুই বিশ্বকাপে চারটি ম্যাচ খেলার অভিজ্ঞতা লাভ করেছেন। আল হিলালের ডিফেন্ডার হাসান টামবাক্তি এবং তার সতীর্থ মিডফিল্ডার মোহাম্মদ কানেরও আন্তর্জাতিক ম্যাচ খেলার সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে।

আল কাদসিয়ার মিডফিল্ডার মোহাম্মদ আবু আলশামাত চূড়ান্ত দলে জায়গা করে নিলেও, এশিয়ান চ্যাম্পিয়ন্সে আল আহলির হয়ে খেলার তার যমজ ভাই সালেহ শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়েছেন।

রোববার ডোনিসের অধীনে প্রথম ম্যাচে সৌদি ২-১ গোলে ইকুয়েডরের বিরুদ্ধে পরাজিত হয়েছে। বিশ্বকাপের আগে শেষ দুটি ওয়ার্ম-আপ ম্যাচে তাদের প্রতিপক্ষ পুয়ের্তো রিকো এবং সেনেগাল।

আগামী ১৫ জুন মিয়ামিতে উরুগুয়ের বিপক্ষে গ্রুপ-এইচ মিশন শুরু করবে সৌদি আরব। এরপর ২১ জুন আটালান্টায় স্পেন এবং ২৬ জুন হিউস্টোনে কেপ ভার্ডের বিরুদ্ধে খেলার পরিকল্পনা রয়েছে।

সৌদি আরবের স্কোয়াড:

গোলরক্ষক: নাওয়াফ আল আকিদি, মোহাম্মদ আল ওয়েসিস, আহমেদ আলকাস...

ডিফেন্ডার: সৌদ আব্দুলহামিদ, জেহাদ থাকরি, আব্দুলেলাহ আল আমরি, হাসান টামবাক্তি, আলি লাজামি, হাসান কেদেশ, মোটেব আল হারবি, নাওয়াফ বুশাল, আলি মাজরাশি, মোহাম্মদ আবু আলশামাত।

মিডফিল্ডার: জিয়াদ আল জোহানি, নাসির আল ডাওসারি, মোহাম্মদ কানো, আব্দুল্লাহ আল খাইবারি, আলা আল হেজি, মুসাব আল জুওয়াইর, সুলতান মানডাশ, আয়মান ইয়াহিয়া, খালিদ আল গান্নাম।

ফরোয়ার্ড: সালেম আল ডাওসারি, আব্দুল্লাহ আল হামদান, ফেরাস আল ব্রিকান, সালেহ আল সেহরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%