ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিএনপির প্রচার বৃদ্ধির জন্য গঠন হলো ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম’


বিএনপির প্রচার বৃদ্ধির জন্য গঠন হলো ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম’

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার ও প্রসারকে আরও গতিশীল করার উদ্দেশ্যে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম’ (এনসিএফ) গঠন করা হয়েছে। সংগঠনটির নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে নাসিক ওয়াহিদ এবং মহাসচিব হিসেবে কে এম হারুন অর রশিদকে নিয়োগ দেয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সংগঠনটির দফতর সম্পাদক (ভাইস চেয়ারম্যান পদমর্যাদা) ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজীবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সই করা ওই কমিটিতে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: ফতুল্লায় পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা

ন্যাশনালিস্ট সাইবার ফোরামের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং উপদেষ্টা হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সংগঠনটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি ও নির্বাহী কমিটির সকল সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

সংগঠনটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে মেজর (অব.) গনি উল আহমদ, রেজওয়ানুল হক শোয়েব, আব্দুস সালাম ফাহিম, ডা. মনজুরুল ইসলাম, হাসান মাহবুব এবং ফায়েজ বিন আকরামসহ অনেক পরিচিত জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্ট অন্তর্ভুক্ত রয়েছেন।

এছাড়া নির্বাহী কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দেওয়ান আলফাজ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার সুজাউর রহমান, ভাইস চেয়ারম্যান নুরনবী পাশা সবুজ, সোনিয়া আক্তার স্মৃতি ও জাকারিয়া আলম আপেল, যুগ্ম মহাসচিব মালত আবুল কালাম মুন্না, সাংগঠনিক সম্পাদক মার্চেন্ট মেরিনার মিয়া মো. রাজিবুল ইসলাম, দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজিব, প্রচার সম্পাদক ফয়েজ বিন আকরাম এবং কোষাধ্যক্ষ হিসেবে ইঞ্জিনিয়ার নুরুকজ্জামান উজ্জ্বলসহ অন্যান্যরা দায়িত্ব পেয়েছেন।

আরও পড়ুন: লালবাগে কাচ্চি রেস্তোরাঁয় গ্যাস লিকেজের বিস্ফোরণে ৬ কর্মচারী দগ্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২১ এম


ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট আটক

ইন্দোনেশিয়ার নৌবাহিনী একটি বিদেশি জাহাজ থেকে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট জব্দ করেছে, যা বাংলাদেশে আসছিল। গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলীয় জলসীমায় কমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইন নামের জাহাজটি আটক করা হয়। সোডিয়াম পারক্লোরেট একটি অত্যন্ত শক্তিশালী জারক পদার্থ হিসেবে পরিচিত।

শুক্রবার (২০ নভেম্বর) বেলাওয়ানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর (কোডারেল-১) কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা এই তথ্য প্রকাশ করেন। তিনি জানান, জাহাজটি চীন থেকে বাংলাদেশে যাওয়ার পথে বেলাওয়ান জলসীমায় জ্বালানি নেওয়ার জন্য অবস্থান করছিল। এ সময়, ইন্দোনেশিয়ান নৌবাহিনীর টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭-এর সদস্যরা এমভি স্টার লাইনের অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করেন। জাহাজটি নির্ধারিত পথের বাইরে চলাচল করায় সন্দেহ হলে তারা সেটির সঙ্গে যোগাযোগ করেন।

পরে, জাহাজটির নথিপত্র ও পণ্যসামগ্রীতে অসংগতি পাওয়ায় কেআরআই সিগালুর কমান্ডার কোডারেল-১-এর সদর দপ্তরের সঙ্গে সমন্বয় করে তল্লাশির উদ্যোগ নেন। ডেনি সেপ্টিয়ানা আরও জানান, জাহাজটিতে মোট ৩৬টি কনটেইনার ছিল, যার মধ্যে ১৫টি কনটেইনারে কৌশলগত রাসায়নিক পদার্থ সোডিয়াম পারক্লোরেট ছিল। এই রাসায়নিকের মোট পরিমাণ ৪০৫ টন। এটি একটি শক্তিশালী অক্সিডাইজার এবং রকেট প্রপেলান্ট ও বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। জাহাজটির নথিপত্রেও অসংগতি পাওয়া গেছে। নথিতে এমভি স্টার লাইনের আইএমও নম্বর ৮৩৫৬৯৬২, আনুষ্ঠানিক নম্বর ১৯০২৩৮৪ এবং কল সাইন ডি-৬এ৪৩৮৪ উল্লেখ রয়েছে। নথির মেয়াদ ২০২৭ সালের ৮ অক্টোবর পর্যন্ত থাকলেও এর বৈধতার অবস্থা স্থগিত (সাসপেন্ডেড) হিসেবে শনাক্ত হয়েছে।

ডেনি জানান, জাহাজটির প্রশাসনিক নথিপত্র, সমুদ্রপথে চলাচলের বৈধতা এবং বিপজ্জনক পণ্য পরিবহনের নিয়ম মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানিয়েছেন ইন্দোনেশিয়ার নৌবাহিনী।

সূত্র : ওয়াসপাড.আইডি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইট রাইডার্সের কাছে ৫৫ রানে হেরে গেল দুবাই, উইকেটশূন্য মোস্তাফিজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২১ এম


নাইট রাইডার্সের কাছে ৫৫ রানে হেরে গেল দুবাই, উইকেটশূন্য মোস্তাফিজ

আইএলটি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্স ৫৫ রানের একটি বিশাল ব্যবধানে দুবাই ক্যাপিটালসকে পরাজিত করেছে। আবুধাবি টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের ইনিংস শুরু করে। ওপেনার আন্দ্রে ফ্লেচার এবং ফিন অ্যালেনের ১১৯ রানের উদ্বোধনী জুটির ওপর ভিত্তি করে দলটি ৬ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে। অ্যালেন ৩৮ বল খেলে ৭৪ রান এবং ফ্লেচার ৪৯ বল খেলে ৫৫ রান করেন।

দুবাইয়ের বোলারদের মধ্যে দুশমন্থ চামিরা, করিম জানাত এবং নূর আহমেদ প্রত্যেকে দুটি করে উইকেট নেন। অন্যদিকে, বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩৭ রান খরচ করেও কোনো উইকেট লাভ করতে পারেননি।

রান তাড়া করতে নেমে দুবাই ৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে। সেই ধাক্কা তারা আর সামলে উঠতে পারেনি। মার্কাস স্টয়নিস ৩২ বলে ৪৭ রান করলেও বাকিদের ব্যর্থতার কারণে দলটি ১১২ রানে গুটিয়ে যায়। টম মুরস ১৯ রান এবং নূর আহমেদ ১৫ রান করেন।

নাইটদের হয়ে উসমান তারিক ৪টি উইকেট নেন এবং মোহাম্মদ রোহিদ ৩টি উইকেট দখল করেন। রাসেল, নারিন এবং হোল্ডার প্রত্যেকে একটি করে উইকেট নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিবির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২২ এম


বিজিবির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিরুদ্ধে বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। বিজিবির দাবি, এসব প্রচারণায় গোপালগঞ্জে তথাকথিত ‘অভিযান বা হত্যাযজ্ঞের’ আশঙ্কা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে।

বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম জড়িয়ে মনগড়া, বানোয়াট ও উসকানিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। সাধারণ জনগণকে সংঘবদ্ধ হয়ে বিজিবিকে আক্রান্ত করতে প্ররোচিত করার চেষ্টা করা হচ্ছে।

রবিবার (২১ নভেম্বর) বিজিবি জানায়, প্রচারিত এসব তথ্য ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী একটি রাষ্ট্রীয় বাহিনীকে জড়িয়ে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর এই অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে বিজিবি। গোপালগঞ্জের জনসাধারণের মধ্যে ভীতি সৃষ্টি করে আরো বেশি ধংসাত্মক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করাই গুজবের মুখ্য উদ্দেশ্য বলে বিজিবির দাবি।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বর্তমানে দুই ব্যাটালিয়ন বিজিবি গোপালগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে যাতে কোনো নাশকতার ঘটনা না ঘটে। জেলা প্রশাসন, এসআরবি, আনসার ও পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এছাড়া, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। গোপালগঞ্জে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং নাশকতামূলক সব কর্মকাণ্ড বন্ধ রাখতে বিজিবির প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। কেউ যদি কোনো নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হয়, তবে তার বিরুদ্ধে তৎক্ষণাৎ বিধি মোতাবেক সব কার্যক্রম দ্রুততার সঙ্গে গ্রহণ করা হবে। সাধারণ শান্তিকামী জনগণের জন্য এতে আতঙ্কের কিছু নেই মর্মে আশ্বস্ত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক মো. আনোয়ারুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৯ এম


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক মো. আনোয়ারুল ইসলাম

মো. আনোয়ারুল ইসলাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ লাভ করেছেন। তিনি প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক পদে কর্মরত ছিলেন।

এ তথ্য রবিবার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

একটি অপর প্রজ্ঞাপনে মহাপরিচালক মিজ শাহীনা ফেরদৌসীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এর আগে, চলতি বছরের ২২ এপ্রিল অধিদপ্তরের নতুন মহাপরিচালক পদে নিযুক্ত হয়েছিলেন মিজ শাহীনা ফেরদৌসী। তিনি বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক পদে কর্মরত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%