০৩:৪৮ পি.এম
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি প্রিতিস বিশ্বাস (৫১) নামে এক কয়েদির মৃত্যু ঘটে। এই ঘটনায় গত দুই দিনের মধ্যে দুজন বন্দির মৃত্যু হলো।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: আগারগাঁও মেট্রোস্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই
কারা সূত্রে জানা যায়, প্রিতিস বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার বড়সাতপার গ্রামের শ্রীপতি বিশ্বাসের পুত্র। তিনি গোপালগঞ্জের একটি সিআর মামলায় বন্দি ছিলেন।
এর আগে, গতকাল মঙ্গলবার একই কারাগারে বন্দি নিরঞ্জন চন্দ্র সরকার (৬০) নামের একজনের মৃত্যু ঘটে। রাত ৯টা ২০ মিনিটে ঢামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন