বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:৩০ পি.এম
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সরিষা, মসুর ও গমের বীজ এবং রাসায়নিক সার ৩ হাজার ২০০ কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে।
এ কার্যক্রমের উদ্বোধন আজ সকালে উপজেলা কৃষি দপ্তরে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের এমপি মাওলানা আবু তালিব।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম রনি, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আখতারুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৩ হাজার ২০০ কৃষকের মধ্যে ২ হাজার ৫০০ জনকে সরিষা, ৬০০ জনকে মসুর এবং ১০০ জন কৃষককে গম চাষের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফুটবল মাঠে উত্তেজনা, তর্ক বা বাগ্বিতণ্ডা নতুন কিছু নয়। কিন্তু যখন সেই উত্তেজনা সহিংসতায় রূপ নেয়, তখন তার পরিণতি হতে পারে ভয়াবহ। ইকুয়েডরের তৃতীয় বিভাগের এক ম্যাচে ফুটবলার জন পারলাজা এমনই একটি ঘটনার জন্ম দিয়েছেন।
সহকারী রেফারিকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারার কারণে পারলাজাকে ৮ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই শাস্তি বিশ্বব্যাপী কার্যকর করার জন্য ফিফার কাছে আবেদন জানাতে প্রস্তুত রয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
গত ১৭ অক্টোবর ক্লাব সিউদাদ দে ইয়ানৎসা ও ক্লাব রিও আগুয়ারিকোর মধ্যে অনুষ্ঠিত ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচের ৯৬তম মিনিটে ডাগআউট থেকে সহকারী রেফারি লেনিন জিওভান্নি ওহেদা নুনেজকে লক্ষ্য করে পাথর ছোড়ে পারলাজা। পাথরটি সরাসরি আঘাত হানে রেফারির শরীরে। গুরুতর আহত হওয়ার কারণে কর্তৃপক্ষ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়।
বুধবার এক বিবৃতিতে ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ) জানায়, ওই ঘটনায় সহকারী রেফারি গুরুতর আহত হন। এমনকি অস্ত্রোপচারেরও প্রয়োজন হয় তাঁর। চিকিৎসকেরা তাকে সুস্থ হয়ে উঠতে ৬০ দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
ফেডারেশনের শৃঙ্খলা কমিটি ম্যাচ কর্মকর্তার ওপর শারীরিক হামলার জন্য পারলাজাকে দায়ী করেছে। তাকে ২০৩৪ সালের ১৯ অক্টোবর পর্যন্ত ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া ইয়ানৎসাকে ২ হাজার ডলার জরিমানা করা হয়েছে। আহত রেফারির চিকিৎসার খরচ বাবদ ক্লাবটিকে আরো ৪ হাজার ৩৬৯ ডলার ৭৩ সেন্ট দিতে হবে।
ঘটনার পর ২০ অক্টোবর এক বিবৃতিতে ক্ষমা চেয়েছিল ইয়ানৎসা। একই সঙ্গে পারলাজাকে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কারের কথাও জানিয়েছিল ক্লাবটি। তবে ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারল না ইকুয়েডরের ক্লাবটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২৮ দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে আবদুর রহমান-রাহাত সাইফুল পরিষদের পরিচিতি সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় বুধবার (১৮ নভেম্বর) এই সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি ও সংগঠনের সম্মানিত সদস্যরা। প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। প্রার্থীরা নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি আসন্ন নির্বাচনে সদস্যদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
আসন্ন নির্বাচনে আবদুর রহমান-রাহাত সাইফুল পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন সভাপতি আবদুর রহমান, সহসভাপতি রিমন মাহফুজ, হামিদ মোহাম্মদ জসিম, সহসাধারণ সম্পাদক আবু হুরায়রা মুরাদ, অর্থ সম্পাদক সৈয়দা ফারজানা জামান রুম্পা, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক রাশদ আনিস, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইশরাত স্বর্ণা।
এছাড়া সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পান্থ আফজাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান লিটন, দফতর সম্পাদক মহিব আল হাসান, নির্বাহী সদস্য রাজু আলীম, সালাম মাহমুদ, সফিকুল আলম মিলন, রুহুল সাখাওয়াত, হাফিজ রহমান, শাকিল হোসেন, মাজহার বাবু, সুকন্যা আমীর এবং অরণ্য শোয়েবও রয়েছেন।
প্রসঙ্গত, আগামী শুক্রবার (২০ নভেম্বর) জাতায় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২৮ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঠাকুরগাঁও জেলার রুহিয়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে পাকা সড়কে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনার ফলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে, পালানোর সময় স্থানীয় জনগণ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন কর্ণফুলী ব্রাইট স্টার স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম মো. আরিফ হোসেন (২০)। তিনি ঘনি বিস্টপুর গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিলাদুন নবী জানিয়েছেন, আটক আরিফ হোসেন ছাত্রলীগের কর্মী। ঘটনার পর তিনি পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ কর্মকর্তা জানান, যেকোনো পরিস্থিতিতে রুহিয়া থানা পুলিশ সার্বক্ষণিক সচেষ্ট রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের ব্যক্তি হত্যা মামলার আসামি শাওন আহমেদ সুজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দিনাজপুরের বীরগঞ্জ থেকে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার এমএন মোর্শেদ এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, ২০২১ সালে আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের সদস্য বাদল মিয়া জোসু হত্যা মামলায় আসামি শাওন আহমেদ সুজনকে পাঁচ বছর পর গ্রেফতার করা হয়েছে। ১৫ নভেম্বর রাতে দিনাজপুরের বীরগঞ্জ থেকে পিবিআই ঢাকা জেলা তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। তদন্তে পিবিআই জানতে পারে, টাকা নেয়াকে কেন্দ্র করে বিরোধের একপর্যায়ে বাদলকে ঘুষি মেরে, গলায় গামছা পেঁচিয়ে ও মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করেন সুজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ