০৯:৫৪ পি.এম
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নতুন একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে, যা স্থলপথে ইরানের অস্ত্র পরিবহন ঠেকাতে কাজ করবে। এই ঘোষণা আজ শনিবার (৭ নভেম্বর) তেহরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেয়া হয়েছে।
সেন্টকম জানায়, ‘আয়রন গেট’ নামক এই টাস্কফোর্সে সামরিক ও বেসামরিক সদস্য মিলিয়ে প্রায় ২০ জন সদস্য থাকবে। টাস্কফোর্সটি ইরানের সীমান্ত ও কাস্পিয়ান সাগরের মাধ্যমে অস্ত্র স্থানান্তর ঠেকাতে বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় এই বাহিনীর সদর দফতর স্থাপন করা হবে। এটি যুক্তরাষ্ট্রের অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। অস্ত্র পরিবহন ঠেকানোর পাশাপাশি, টাস্কফোর্সটি দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য এবং অবৈধ অর্থের প্রবাহ বন্ধের বিষয়েও নজর দেবে।
আরও পড়ুন: ইরান কেন নির্মাণ করছে শত শত বাঁধ?
সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সেন্টকমের সহযোগিতা আরও জোরদার হলে সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্গঠন এবং সামরিক সক্ষমতা পুনরায় গড়ে তোলার ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও সীমিত হবে।’
মার্কিন কমান্ডের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগের মাধ্যমে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরও জোরদার হবে। একই সঙ্গে, ওয়াশিংটনের মতে, সন্ত্রাসবাদে অর্থায়নের ক্ষেত্রে ইরানের সক্ষমতা সীমিত করা সম্ভব হবে।
সেন্টকম আরও জানায়, সাম্প্রতিক মাসগুলোতে নৌ অবরোধের কারণে ইরান ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রফতানি করতে পারেনি।
এছাড়া, মার্কিন সামরিক কমান্ড ইরানের বন্দরে প্রবেশ করা বা সেখান থেকে বের হওয়া সব জাহাজের ওপর কঠোর নিয়ন্ত্রণ অব্যাহত রাখার কথাও জানিয়েছে।
আরও পড়ুন: গণহত্যার রায়, তবু রোহিঙ্গাদের জীবন অনিশ্চয়তায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন