বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০১:৪৮ পি.এম
দেশের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে জনগণের সুরক্ষায় ১১ দলীয় ঐক্য মাঠে থাকবে বলে মন্তব্য করেছেন ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে তিনি এ কথা জানান।
কয়েক দিনের সহিংসতার ফলে দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ‘বর্তমান সরকারের কয়েক মাসের কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছিল। গণভোটের রায় মানতে বিলম্ব না করলে আজকের পরিস্থিতি সৃষ্টি হতো না।’
সরকারপ্রধানসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা ফ্যাসিবাদবিরোধী ঐক্য পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বলেও নিশ্চিত করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক।
জনগণকে রক্ষায় আবারও সব দলের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলা হবে জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ‘চব্বিশের আন্দোলনে রাজপথে তৈরি হওয়া ঐক্যই বাংলাদেশের রক্ষাকবচ। যে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে বিদায় করেছে, তারাই ঐক্যবদ্ধ হয়ে নৈরাজ্য প্রতিরোধ করবে।’
ফ্যাসিবাদবিরোধী ঐক্য পুনঃপ্রতিষ্ঠায় সরকার আন্তরিকতা দেখাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘গণভোটের গণরায় মেনে নিলে আবারও ঐক্য সম্ভব। সরকারের সমন্বয়ের অভাব থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তায় ১১ দল আপাতত সন্তুষ্ট।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা সৌদি আরবে বিভিন্ন লক্ষ্যবস্তুতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, হুথিদের ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত ও ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সৌদি আরবের সিভিল ডিফেন্স দেশের বিভিন্ন অঞ্চলে সাতটি জরুরি সতর্কতা জারি করে। সৌদি নেতৃত্বাধীন জোটের মতে, ইয়েমেন থেকে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে তারা পাল্টা পদক্ষেপ গ্রহণ করছে।
জোটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের বাহিনী ধ্বংস করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে, ইয়েমেনের ধামার গভর্নরেটে অবস্থিত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রও ধ্বংস করা হয়েছে।
হুথিদের হামলার প্রেক্ষিতে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ (সিভিল ডিফেন্স) আভা শহরের বাসিন্দাদের জন্য পৃথকভাবে স্বল্পমেয়াদি সতর্কতা জারি করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার পর সতর্কতা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
এছাড়া, খামিস মুশাইত গভর্নরেটেও জারি করা জরুরি সতর্কতা তুলে নিয়ে বিপদ কেটে যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিসা নামের একজন নারী, যিনি আরবি ও কোরিয়ান ভাষার অনুবাদক হিসেবে কাজ করেন, ড. জাকির নায়েকের কাছে তার বসের একটি প্রশ্ন উপস্থাপন করেন।
তার বস ধর্মের প্রতি অবিশ্বাসী। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং কম্পিউটার প্রযুক্তির ক্রমবর্ধমান ক্ষমতা, বিশেষ করে মানুষের সিদ্ধান্ত গ্রহণে এর প্রভাব এবং সম্ভাব্য বিপজ্জনক ব্যবহারের বিষয়ে তিনি জানতে চান, কোরআনে এসব প্রযুক্তি সম্পর্কে আলোচনা নেই কেন?
এ প্রশ্নের সন্তোষজনক উত্তর পেলে তিনি ইসলাম গ্রহণের বিষয়টি বিবেচনা করবেন বলে জানান।
ড. জাকির নায়েক প্রশ্নের জবাবে বলেন, কোরআন একটি বিজ্ঞানের বই নয়, বরং এটি নিদর্শনের একটি বই। তিনি উল্লেখ করেন, বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, প্রকৌশল এবং বিভিন্ন গবেষণার সব তথ্য যদি কোরআনে অন্তর্ভুক্ত করা হতো, তাহলে এটি বিশাল আকারের একটি গ্রন্থে পরিণত হতো, যা একজন মানুষের পক্ষে জীবদ্দশায় পড়া সম্পন্ন করাও কঠিন হয়ে পড়ত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন একমত।
তিনি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের শুরুতে এ মন্তব্য করেন।
ট্রাম্প উল্লেখ করেন, "হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা এবং ইরানের হাতে পারমাণবিক অস্ত্র না যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন উভয়েরই স্বার্থ রয়েছে। আমরা উভয় পক্ষই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি।"
এর আগে ট্রাম্প চীনের শেনজেনে বিশেষ অবকাশকেন্দ্র কাইলিন ভিলায় পৌঁছান। সেখানে দুই নেতার বৈঠক শুরু হওয়ার খবর চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়।
বৈঠকের শুরুতে দুই নেতা একসঙ্গে ছবি তোলেন। এরপর তারা মুখোমুখি বসে আলোচনা করেন। এ সময় দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেনজেনে অনুষ্ঠিত এপেক সম্মেলনের আয়োজনের প্রশংসা করে ট্রাম্প বলেন, "সম্মেলনটি অসাধারণ হয়েছে। এর প্রতিটি আয়োজন নিখুঁতভাবে সম্পন্ন করা হয়েছে। কিছু বিষয় গণমাধ্যমের সামনে তুলে ধরা সম্ভব না হলেও পুরো আয়োজন ছিল প্রশংসনীয়।"
চীনে ২০১৭ সালে নিজের প্রথম রাষ্ট্রীয় সফরের কথা স্মরণ করে ট্রাম্প বলেন, "এরপর থেকে শি জিনপিংয়ের সঙ্গে আমার চমৎকার ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে। কেউ কেউ এ সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট হলেও আমি এতে খুশি। দুই দেশের মানুষের স্বার্থেই এ বন্ধুত্ব আরও এগিয়ে নেওয়া উচিত।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেজাজ ভালো বলে জানিয়েছেন তার শীর্ষ পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ।
রুশ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভেস্তিকে দেওয়া সাক্ষাৎকারে উশাকভ উল্লেখ করেন, দুই নেতার আলোচনা ‘ভালো হয়েছে’। বৈঠকের পর পুতিনকে হাসিখুশি অবস্থায় দেখা গেছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
বৈঠকে ট্রাম্পের কক্ষে প্রবেশের একটি ভিডিও রুশ গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। ভিডিওতে ট্রাম্পকে পুতিনের দিকে ইঙ্গিত করে বলতে শোনা যায়, ‘উনি কে? তিনি আমার বন্ধু!’
উশাকভের ভাষ্য অনুযায়ী, ওই বৈঠকটি প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট স্থায়ী ছিল এবং ইউক্রেন যুদ্ধ ছিল আলোচনার প্রধান বিষয়। পাশাপাশি, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে।
তবে বৈঠক শেষে ক্রেমলিন জানিয়েছে, দুই প্রেসিডেন্টের কেউই বড় ধরনের কোনো ঘোষণা দেননি। তাদের দাবি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পরবর্তী শীর্ষ বৈঠকের প্রস্তুতি চলায় দুই পক্ষ আপাতত বড় কোনো বক্তব্য দেওয়া থেকে বিরত রয়েছে।
এদিকে এপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং তিন দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তাদের আলোচনার দিকে নজর রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ