ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রটোকল ভেঙে জনগণের দুয়ারে এমপি ডা. মিতু: প্রশংসার পাশাপাশি বরাদ্দ ও ত্রাণ নিয়ে এলাকায় নানা প্রশ্ন


প্রটোকল ভেঙে জনগণের দুয়ারে এমপি ডা. মিতু: প্রশংসার পাশাপাশি বরাদ্দ ও ত্রাণ নিয়ে এলাকায় নানা প্রশ্ন

চিরাচরিত রাজনৈতিক প্রটোকল এবং অতিরিক্ত দলীয় বহর এড়িয়ে সম্পূর্ণ ব্যতিক্রমী উপায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছেছেন ঝালকাঠি-১ (রাজাপুর- কাঠালিয়া) আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু। তিন দিনের এক বিশেষ কর্মসূচি নিয়ে নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করছেন ১১ দলীয় জোটের এই সংসদ সদস্য।

সাধারণত রাজনৈতিক নেতাদের সফরের সময় যে ধরনের আনুষ্ঠানিকতা বা ব্যারিকেড থাকে, তা ভেঙে ডা. মিতু সরাসরি সাধারণ মানুষের মুখোমুখি হচ্ছেন। এর ফলে এলাকার সাধারণ মানুষ কোনো রাখঢাক বা ভয়ভীতি ছাড়াই তাদের মনের কথা, দৈনন্দিন সমস্যা ও এলাকার সংকটের কথা সরাসরি এমপি মহোদয়ের কাছে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। তৃণমূল রাজনীতিতে জনপ্রতিনিধিদের এমন জনবান্ধব ও ব্যতিক্রমী উদ্যোগকে স্থানীয় সাধারণ মানুষ অত্যন্ত ইতিবাচক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন।

জনসংযোগের এই ইতিবাচক সাড়ার পাশাপাশি এলাকার কিছু সচেতন মহলে বেশ কিছু প্রশ্ন ও সমালোচনাও দানা বেঁধেছে। স্থানীয় বাসিন্দাদের একটি বড় অংশের অভিযোগ—বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাজাপুর ও কাঠালিয়া অঞ্চলের জন্য একটি বড় ধরনের বিশেষ উন্নয়ন বরাদ্দ আনা হয়েছিল। তবে কাগজে-কলমে সেই বরাদ্দ এলেও বাস্তবে তার কোনো দৃশ্যমান কাজ বা সুফল সাধারণ মানুষ এখনো পায়নি।

আরও পড়ুন: রাঙামাটিতে জমি বিরোধের জেরে পেঁপের বাগান ধ্বংসের অভিযোগ

এর পাশাপাশি, সাম্প্রতিক ঈদের সময়ে সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য যে বিশেষ ত্রাণ বা সহায়তার অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল, তা নিয়েও এলাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই সরকারি সহায়তা আসলে ঠিক কারা পেলেন এবং কী প্রক্রিয়ায় তা বণ্টন করা হলো, সে বিষয়ে প্রশাসন বা দায়িত্বশীল কারো কাছ থেকে সুনির্দিষ্ট ও স্বচ্ছ কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে প্রকৃত অভাবীরা এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন কি না, তা নিয়ে সাধারণ মনে সংশয় দেখা দিয়েছে।

এলাকাবাসীর ধারণা, এমপি ডা. মাহমুদা আলম মিতু যেহেতু নিজেই প্রথা ভেঙে সরাসরি জনগণের কাছে আসার সাহস দেখিয়েছেন, তাই তিনি এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাবেন না। সাধারণ মানুষের প্রত্যাশা—নিজের এই ব্যতিক্রমী ও জনবান্ধব সফরের মাধ্যমে এমপি মহোদয় অত্যন্ত বিচক্ষণতা, স্বচ্ছতা ও প্রজ্ঞার সাথে স্থানীয় উন্নয়ন ও ত্রাণ বণ্টনের এই অনিয়মের প্রশ্নগুলোর যৌক্তিক জবাব দেবেন। সেই সাথে পর্দার আড়ালের সত্য উন্মোচন করে সাধারণ মানুষের মনের দীর্ঘদিনের সংশয় দূর করবেন এবং এলাকায় জবাবদিহিতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় সিএনজি পাম্পের ক্যাসকেড রুমে আগুন, ক্ষতি ৫-৬ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৯ এম


কুমিল্লায় সিএনজি পাম্পের ক্যাসকেড রুমে আগুন, ক্ষতি ৫-৬ লাখ টাকা

কুমিল্লার সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস ক্যাসকেড রুমে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্বেচ্ছাসেবকদের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়।

রোববার (৪ অক্টোবর) রাতে মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস ক্যাসকেড রুমে এই আগুনের ঘটনা ঘটে।

কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শরীফ আহমেদ কবির জানিয়েছেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস ক্যাসকেড রুমের গ্যাস রিজার্ভারের সেফটি ডিভাইসে লিকেজের কারণে কন্ট্রোল প্যানেলে আগুনের সূত্রপাত ঘটে। অতিরিক্ত তাপমাত্রা এবং সেখান থেকে সৃষ্ট বৈদ্যুতিক স্পার্কের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তবে, আগুনের সঠিক কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ক্যাসকেড রুমে মোট ২৪টি গ্যাস সিলিন্ডার ছিল। এর মধ্যে আনুমানিক ৮ থেকে ১০টি সিলিন্ডার আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিটি সিলিন্ডারের বাজারমূল্য আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার টাকা। সেই হিসাবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে ক্যাসকেড রুমে থাকা অন্যান্য সিলিন্ডার এবং পুরো ফিলিং স্টেশনটি বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকে রক্ষা পায়।

স্টেশন কর্মকর্তা শরীফ আহমেদ কবির আরও জানান, আগুনের তীব্র তাপে কয়েকটি সিলিন্ডারের কন্ট্রোল হুইল গলে যাওয়ায় আগুন নির্বাপণের পরও রিজার্ভার থেকে গ্যাস লিক হতে থাকে। এতে আশপাশে গ্যাস ছড়িয়ে পড়ে এবং পুনরায় আগুন বা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মী ও ভলান্টিয়ারদের সমন্বয়ে হ্যান্ডমাইকের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক মাইকিং করা হয়। আশপাশে থাকা লোকজনকে নিরাপদ দূরত্বে সরে যেতে নির্দেশ দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অক্টোবরের প্রথম তিন দিনে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫৩৩ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৯ এম


অক্টোবরের প্রথম তিন দিনে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫৩৩ কোটি টাকা

চলতি বছরের অক্টোবর মাসের প্রথম তিন দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই অর্থ দেশের মুদ্রায় দুই হাজার ৫৩৩ কোটি ৮০ হাজার টাকা, যা প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে হিসাব করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রোববার (৪ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেন।

আরিফ হোসেন জানান, গত বছরের অক্টোবর মাসের প্রথম তিন দিনে রেমিট্যান্সের পরিমাণ ছিল পাঁচ কোটি ৭০ লাখ ডলার।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৮৭৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার। এই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ১০ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দখল-ভরাটে বিপন্ন ‘উজান গঙ্গাপুর খাল’, কৃষকের দুর্ভোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫০ এম


দখল-ভরাটে বিপন্ন ‘উজান গঙ্গাপুর খাল’, কৃষকের দুর্ভোগ

সিলেটের ফেঞ্চুগঞ্জে গঙ্গাপুর গ্রামে একটি খাল বর্তমানে দখল হয়ে বিলুপ্তির পথে রয়েছে। এই অবস্থার কারণে স্থানীয় কৃষকরা বিপাকে পড়েছেন। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের অভাবে খালের আশপাশে বসবাসকারী লোকজনও ভোগান্তির শিকার হন। এলাকাবাসী খালটি দখলমুক্ত করে পুনরায় খনন করার দাবি জানিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গঙ্গাপুর হাওর থেকে ‘উজান গঙ্গাপুর খাল’ নামে পরিচিত খালটি কুশিয়ারা নদীতে গিয়ে মিলিত হয়েছে। বর্তমানে খালটির কোনো চিহ্ন নেই। খালের কিছু অংশে গড়ে উঠেছে বাড়িঘর এবং কোথাও ভরাট করে তৈরি করা হয়েছে যাতায়াতের রাস্তা।

স্থানীয় কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা যায়, আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আসার পর থেকেই খালটি দখল হতে শুরু করেছে। মুজিববর্ষ উপলক্ষে সরকারি খাস জায়গায় খালের পাশে আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলা হয়। ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে প্রকল্পের ঘরগুলো উদ্বোধন ও উপকারভোগীদের কাছে জমির দলিলসহ হস্তান্তর করার পর খালটি দখল হতে থাকে। এর ফলে গঙ্গাপুর হাওর থেকে খাল দিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যায়, যার কারণে কৃষিজমিতে সেচ ব্যবস্থা ব্যাহত হয়।

এছাড়া খালের আশপাশে থাকা বাড়ির লোকজন খাল ভরাট করে যাতায়াতের রাস্তা বানানোর ফলে বর্ষা ও শুষ্ক মৌসুমে কৃষকরা সেচ দিতে পারেন না। ফলে বাড়তি খরচ করে সীমিত আকারে কিছু জমিতে ফসল উৎপাদন করতে হচ্ছে।

গঙ্গাপুর গ্রামের আফতাব আলী, জুনাব আলী ও ইসমাঈল আলী বলেন, এক সময় এই খাল থেকেই সহজে জমিতে পানি সরবরাহ করা যেত। কিন্তু বর্তমানে খালের বিভিন্ন অংশ ভরাট করে বসতঘর ও যাতায়াতের রাস্তা নির্মাণ করা হয়েছে, যার ফলে খাল মৃতপ্রায় হয়ে পড়েছে।

কৃষক কুলেন্দ্র দাস ও অনন্ত দাস বলেন, বর্ষা মৌসুমে এই খাল দিয়ে নৌকা চলাচল করত। কুরকুছি হাওর ও গঙ্গাপুর হাওর থেকে মৎস্যজীবীরা এই খাল দিয়ে কুশিয়ারা নদীতে যেতেন। এখন বর্ষা মৌসুমেও খালে পানি নেই।

ফেঞ্চুগঞ্জ ইউএনও সাবরিনা আক্তার যুগান্তরকে বলেন, ‘বিষয়টি খোঁজ নিচ্ছি আমি। খালের মালিকানা সরকারি (খাস) কিংবা ব্যক্তি মালিকানাধীন—যেটিই হোক না কেন, জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীঘিনালায় ৫১ ইয়াবাসহ একজন কে গ্রেপ্তার করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫২ এম


দীঘিনালায় ৫১ ইয়াবাসহ একজন কে গ্রেপ্তার করেছে পুলিশ

খাগড়াছড়ির দীঘিনালায় ৫১ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মোঃ সেলিম মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের বোয়ালখালী গরু বাজারের পশ্চিম পাশে একটি ফার্নিচারের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম মিয়া উপজেলার মধ্য বোয়ালখালী এলাকার বাসিন্দা। তিনি মোঃ নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিম মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে দীঘিনালা থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%