০২:৪৭ পি.এম
প্রধানমন্ত্রী যদি দেখেন, কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তবে মন্ত্রিসভা অথবা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনবেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ কথা জানিয়েছেন।
আজ মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমের জন্য এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এটি বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিপরিষদ তৈরি করেছেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে যতটুকু বুঝেছেন, যদি মনে হয়, কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, সে ক্ষেত্রে দপ্তর পুনর্গঠন বা পুনর্বণ্টন প্রয়োজন মনে করলে তিনি তা করবেন।
আরও পড়ুন: পঞ্চগড়ে শীত বাড়ছে, কাঁপছে মানুষ
তিনি আরও জানান, দিনশেষে জনগণের কল্যাণ সাধন করাই সরকারের প্রধান লক্ষ্য।
এছাড়া, তিনি উল্লেখ করেন যে, এই পুনর্গঠন অথবা দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত ১৮০ দিনের পারফর্ম দেখা হবে কি না, সেটি এখনই বলা সম্ভব নয়।
সাইবার বুলিং সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ভুল সংবাদ, অপতথ্য এবং ফেক ভিডিও ছড়িয়ে দেশের বহু নিরপরাধ এবং সম্মানিত মানুষকে হেয় করা হচ্ছে। এগুলো বন্ধ করতে সরকার বদ্ধপরিকর। এ জন্য, সরকার একটি আইনজীবী এবং বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দক্ষতার সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা হতে পারে, তবে আইন লঙ্ঘন করে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন: শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯টি কারখানা বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন