১১:০৬ পি.এম
ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রোববার একটি সতর্কবার্তা প্রকাশ করেছেন এবং বলেছেন, লেবাননে ইসরাইলি হামলা যদি অব্যাহত থাকে, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির আলোচনা বন্ধ হয়ে যেতে পারে।
গালিবাফ মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থা এক্স-এ করা এক পোস্টে ব্যাখ্যা করেন যে, লেবাননে চলমান ইসরাইলি হামলা তার প্রতিশ্রুতি পূরণে যুক্তরাষ্ট্রের অক্ষমতাকেই প্রতিনিধিত্ব করে।
তিনি আরও জানান, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে চলমান জায়নবাদী হামলা আবারও প্রমাণ করে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা বা সক্ষমতার অভাব রয়েছে।
আরও পড়ুন: ইনানীতে গ্যাসের আগুন পরিদর্শনে জ্বালানি বিভাগের যুগ্মসচিব, চলছে পরীক্ষা-নিরীক্ষা
এদিকে, ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে ইরানের সশস্ত্র বাহিনী খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি এক বিবৃতিতে বলেছেন, লেবাননে ইসরাইলি হামলার ‘জবাব না দিয়ে থাকা যাবে না।’
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও রোববার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ইসরাইলি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী ২ মার্চ থেকে লেবাননে বোমা হামলা অব্যাহত রেখেছে এবং দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহর দখল করে রেখেছে।
লেবাননের কর্মকর্তাদের মতে, ২ মার্চ থেকে শুরু হওয়া এই হামলায় ৩,৭০০ জনেরও বেশি মানুষ নিহত, প্রায় ১১,৫০০ জন আহত এবং ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
আরও পড়ুন: মুম্বাই পুলিশ সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকির তদন্ত শুরু করেছে
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য ইরানের সঙ্গে চুক্তিটি রোববার স্বাক্ষরিত হবে। তবে ইরান এই সময়সীমা নিয়ে আপত্তি জানিয়েছে এবং বলেছে যে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত বিবেচনাধীন রয়েছে। ট্রাম্প রোববার বৈরুতে ইসরাইলি হামলার পর বলেন, এই হামলা হওয়া উচিত ছিল না... যখন আমরা চুক্তির এত কাছাকাছি আছি। তিনি ইসরাইল ও হিজবুল্লাহ উভয়কেই পিছু হটার আহ্বান জানান এবং একটি দীর্ঘ ও সুন্দর শান্তির সমাধানের আশা প্রকাশ করেন।
সূত্র: আনাদোলু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন