০১:৩৪ এম
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে তৃতীয় ডিআরএমসি ইন্টারন্যাশনাল বিজনেস সামিট অনুষ্ঠিত হয়েছে। এই তিন দিনের আয়োজনে ২৩টি দেশের ১৯০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
রোববার (১৮ অক্টোবর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত সামিটের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ'র ভাইস প্রেসিডেন্ট এবং ওল্ড রেমিয়ানস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফকির কামরুজ্জামান নাহিদ।
আরও পড়ুন: দক্ষিণ কোরীয় শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার, আত্মহত্যার আশঙ্কা
এই তিন দিনের সামিটে বিভিন্ন কলেজের উপাধ্যক্ষ ও ক্লাবসমূহের সমন্বয়ক সহযোগী অধ্যাপক মো. জাহেদুল হক, সহযোগী অধ্যাপক ও সামিটের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন মৃধা, ডিআরএমসি বিজনেস অ্যান্ড ক্যারিয়ার ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক জাফর ইকবালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের ব্যবসায়িক জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আত্মবিশ্বাসী, দক্ষ ও যোগ্য ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে এই বিজনেস সামিটের আয়োজন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন