০৫:৩১ পি.এম
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে ঘিরে মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব ধরনের পোস্ট ও খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
কিন্তু অভিনেত্রীর মৃত্যুর খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে যে, তানিয়া বৃষ্টি জীবিত রয়েছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
বিষয়টি নিয়ে নির্মাতা সকাল আহমেদ একটি গণমাধ্যমকে বলেন, “খবরটি সম্পূর্ণ গুজব। তিনি ভালো আছেন।”
আরও পড়ুন: রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে
জানা গেছে যে, ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর তানিয়া বৃষ্টির একাধিক সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় বিশ্রাম নিচ্ছেন।
অভিনেত্রীর শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা গুজব যাচাই-বাছাই ছাড়া শেয়ার না করার জন্য অনুরোধ জানিয়েছেন।
এই অভিনেত্রী নিয়মিত একক নাটকে অভিনয় করে দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। সম্প্রতি তার অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পেয়েছে।
এই নাটকগুলো মধ্যে উল্লেখযোগ্য হলো ‘জামাই বউ বাটপার’, ‘পানু হেটস রানু’, ‘দাদীর দাদাগিরি’, ‘সুইট প্রেমিক’, ‘কাবিনের বোঝা’ এবং ‘রেগে গেলাম তো হেরে গেলাম’।
আরও পড়ুন: রক্তাক্ত লাশের ওপর দিয়ে পতিত ফ্যাসিস্ট আবার ফিরতে চায়: রিজভী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন