ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

তরুণীর টয়লেটে যাওয়ার পথে ওঁত পেতে ছিলেন ইউনুছ, অতঃপর যাবজ্জীবন কারাদণ্ড


তরুণীর টয়লেটে যাওয়ার পথে ওঁত পেতে ছিলেন ইউনুছ, অতঃপর যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে এক তরুণীকে (২৩) ধর্ষণের অভিযোগে ইউনুছ আলী (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেছেন।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকার এক তরুণী ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে একই এলাকার মো. ইউনুছ আলী তাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করেন। এই ঘটনার পর ভুক্তভোগী জামালপুর আদালতে মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ কার্যক্রম শেষে ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর ১০ বছর পর আসামির উপস্থিতিতে সোমবার দুপুরে রায় ঘোষণা করা হয়।

আরও পড়ুন: খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা প্রতিমন্ত্রী টুকুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাদিয়ার বয়স কি সত্যিই ৩৩?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


সাদিয়ার বয়স কি সত্যিই ৩৩?

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মানের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দু প্রেম কিংবা অভিনয় নয়, বরং তাঁর বয়স। গুগলে নিজের নামে থাকা প্রোফাইলে ৩৩ বছর বয়স উল্লেখ করা দেখে বিস্ময় প্রকাশ করেছেন অভিনেত্রী। পাশাপাশি, অনলাইনে থাকা এই ভুল তথ্য কীভাবে সংশোধন করা যায়, সে বিষয়ে ভক্তদের কাছে পরামর্শও চেয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে সাদিয়া বিষয়টি সামনে আনেন। সেখানে গুগলে তাঁর নামে তৈরি প্রোফাইলের একটি স্ক্রিনশট প্রকাশ করেন, যেখানে তাঁর বয়স ৩৩ বছর দেখানো হয়েছে।

এ বিষয়ে মজার ছলে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, যিনি গুগলে এই প্রোফাইলটি তৈরি করেছেন, তাঁর সঙ্গে হয়তো একপক্ষীয় শত্রুতা রয়েছে। এমনকি তিনি রসিকতা করে বলেন, ওই ব্যক্তির সঙ্গে তাঁর জন্মের ছয় বছর আগে দেখা হয়ে থাকতে পারে।

সাদিয়া জানান, তিনি কখনোই নিজের জন্মসাল ও বয়স নিয়ে লুকোচুরি করেননি। চলতি বছরের ১৭ মার্চ জন্মদিনের পোস্টে তিনি ২৭ বছরে পা দেওয়ার কথা উল্লেখ করেছিলেন।

তবে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও শিক্ষাগত সনদ অনুযায়ী, তাঁর বয়স এখন ২৬ বছর। বয়সকে সুন্দর বিষয় হিসেবে উল্লেখ করে তিনি জানান, নিজের বয়স নিয়ে তিনি স্বচ্ছন্দ এবং গর্বিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সংসদে সব ফাঁস করে দেব’ মুফতি আমির হামজার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


‘সংসদে সব ফাঁস করে দেব’ মুফতি আমির হামজার হুঁশিয়ারি

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে কুষ্টিয়ায় প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। তিনি প্রতিমন্ত্রীকে সতর্ক করে বলেন, ‘চলমান সংসদে সব ফাঁস করে দেব।’

এই বক্তব্যটি তিনি গত ৭ নভেম্বর দিবাগত রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এক ওয়াজ মাহফিলে প্রদান করেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘প্রতিমন্ত্রী ইকবাল প্রশাসনকে ব্যবহার করে ৭ নভেম্বর শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদরাসার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছেন। আপনার যদি আসার অধিকার থাকে সারা বাংলাদেশে, আমারও অধিকার আছে। আপনাকেও কুষ্টিয়ায় ঢুকতে দেব না। আপনার সব কিছু সংসদে ফাঁস করে দেব।’

তবে আমির হামজার এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে মাহফিল আয়োজক কমিটি।

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ চত্বরে আয়োজক কমিটির সদস্য হাফেজ মো. সোহেল রানা সংবাদ ব্রিফিংয়ে জানান, অনিবার্য কারণবশত কমিটির নিজস্ব সিদ্ধান্তে গত ১ নভেম্বর মাহফিলটি সাময়িকভাবে স্থগিত করা হয় এবং ২ নভেম্বর তা লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে আমির হামজার পিএসকে জানানো হয়। স্থানীয় সংসদ সদস্য বা বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।

আয়োজক কমিটি এবং স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি বিশেষ চক্রের ইন্ধনে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে এই মিথ্যাচার করা হয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, মাহফিল বন্ধের পেছনে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই, আয়োজক কমিটি নিজেই তা স্থগিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বসুন্ধরা সুপার গলফে ক্যাফে আমাজনের নতুন আউটলেট উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


বসুন্ধরা সুপার গলফে ক্যাফে আমাজনের নতুন আউটলেট উদ্বোধন

বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের উদ্দেশ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা সুপার গলফে নতুন একটি আউটলেট উদ্বোধন করেছে আন্তর্জাতিক কফিশপ ব্র্যান্ড ক্যাফে আমাজন।

সোমবার (৯ নভেম্বর) নতুন আউটলেটটি পরিদর্শন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান।

নতুন এই আউটলেটে ক্যাফে আমাজনের জনপ্রিয় কফি, বিভিন্ন ধরনের পানীয় এবং ব্র্যান্ডটির স্বতন্ত্র প্রকৃতিনির্ভর ক্যাফে পরিবেশ পাওয়া যাবে। গ্রাহকদের স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে আউটলেটটি।

এখানে কফি পান করার পাশাপাশি বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার, অনানুষ্ঠানিক বৈঠক করার কিংবা অবসর সময় কাটানোর সুযোগ রয়েছে।

বসুন্ধরা সুপার গলফের অবস্থানগত গুরুত্ব নতুন আউটলেটটির সম্ভাবনা আরো বৃদ্ধি করেছে।

বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা, গলফপ্রেমী, পরিবার এবং আশপাশে আসা দর্শনার্থীদের কাছে ক্যাফে আমাজনের পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।

থাইল্যান্ডে যাত্রা শুরু করা ক্যাফে আমাজন আন্তর্জাতিকভাবে একটি পরিচিত কফিশপ ব্র্যান্ড।

কফি ও বৈচিত্র্যময় পানীয়ের পাশাপাশি প্রকৃতিনির্ভর ক্যাফে ধারণার জন্য ব্র্যান্ডটির বিশেষ পরিচিতি রয়েছে। পণ্যের মান, স্বতন্ত্র পরিবেশ ও গ্রাহকসেবার সমন্বয়ে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক কফিশপ অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করেছে।

বসুন্ধরা সুপার গলফে নতুন আউটলেট চালুর মাধ্যমে বাংলাদেশে নিজেদের কার্যক্রম আরো সম্প্রসারণ করল ক্যাফে আমাজন। একই সঙ্গে দেশের ক্রমবর্ধমান কফি সংস্কৃতিতে আন্তর্জাতিক ব্র্যান্ডটির নতুন ক্যাফে অভিজ্ঞতা যুক্ত হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘ: বন্যা ও ইসরায়েলি অবরোধে গাজা ‘বাসের অযোগ্য’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


জাতিসংঘ: বন্যা ও ইসরায়েলি অবরোধে গাজা ‘বাসের অযোগ্য’

ভারী বর্ষণজনিত বন্যা এবং ইসরায়েলি ত্রাণের ওপর কঠোর বিধিনিষেধের কারণে অবরুদ্ধ গাজা উপত্যকায় সাধারণ মানুষের বসবাস ‘অসম্ভব ও অমানুষিক’ হয়ে উঠেছে বলে সতর্ক করেছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সংস্থাটির কর্মকর্তা কার্ল বেকার এই উদ্বেগজনক পরিস্থিতির কথা জানান, যা সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে এসেছে।

গাজার দেইর আল-বালাহ এলাকা থেকে কথা বলার সময় কার্ল বেকার জানান, সাম্প্রতিক অতিবৃষ্টিতে উপত্যকার তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে প্রচুর পানি জমে গেছে। এর ফলে বাস্তুচ্যুত পরিবারগুলোর ঘরবাড়ি পানিতে ভেসে গেছে। বহু দুর্গম এলাকায় এখন পর্যন্ত কোনো মানবিক সহায়তা পৌঁছায়নি।

আইওএম প্রতিনিধি জানান, তীব্র বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে গত রবিবার একটি বালুর পাহাড় ধসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুর ওপর পড়লে শিশুসহ অন্তত পাঁচজন নিহত হন।

ইসরায়েলের চলমান যুদ্ধ ও ধ্বংসযজ্ঞে গাজার অবকাঠামোর অধিকাংশ আগেই ধ্বংস হয়ে গেছে। এর পাশাপাশি তাঁবু নির্মাণ, অবকাঠামো পুনঃনির্মাণ এবং মৌলিক আশ্রয় সামগ্রী গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এসব সামগ্রীর প্রবেশাধিকারের জন্য তাদের কঠোর নিরাপত্তা তল্লাশির প্রয়োজন রয়েছে।

কার্ল বেকার জোর দিয়ে বলেন, জাতিসংঘ ও তাদের সহযোগী সংস্থাগুলো যদি গাজায় তৈরি ঘরবাড়ি (প্রিফ্যাব্রিকেটেড হাউজিং) ও প্রয়োজনীয় নির্মাণসামগ্রী দ্রুত নিয়ে যেতে পারে, তবেই এই চরম সংকটময় মুহূর্তে সেখানে ফিলিস্তিনিদের জীবনযাত্রায় পরিবর্তন আনা সম্ভব হবে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%