০৮:২০ পি.এম
জেলার ছাগলনাইয়া উপজেলার তিনটি ইটভাটার মালিকের বিরুদ্ধে ১৫ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন কর্তৃক এই জরিমানা কার্যকর করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত ইটভাটা পরিচালনা করা এবং ফসলি জমির মাটি কেটে জমির টফসয়েলের উর্বরতা ধ্বংস করার অপরাধে উপজেলা এলাকায় মেসার্স সততা ব্রিকস, মেসার্স জামাল ব্রিকস এবং মেসার্স কামাল ব্রিকসের বিরুদ্ধে ফেনী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত বাদী হয়ে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে ৩টি এনফোর্সমেন্ট মামলা দায়ের করেন।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত
এর প্রেক্ষিতে আজ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে তিনটি ইটভাটা মালিকের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়, এবং অপরাধ প্রমাণিত হওয়ায় সততা ব্রিকসকে ৫ লাখ টাকা, জামাল ব্রিকসকে ৫ লাখ টাকা এবং কামাল ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত বাসসকে জানান, এ জরিমানা ক্ষতিপূরণ বাবদ আরোপ করা হয়েছে। জরিমানার এই টাকা কয়েক ধাপে সময়মতো সরকারের কোষাগারে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন