১০:৪৫ পি.এম
টাঙ্গাইলের কালিহাতীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌলি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশের তথ্য অনুযায়ী, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে যাত্রা শুরু করা যমুনা এন্টারপ্রাইজের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি পৌলি এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসের সামনে অবস্থানরত সুপারভাইজার এবং অজ্ঞাত পরিচয়ের একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বাউফলে লোহালিয়া নদীতে নবম মৈত্রী সেতু নির্মাণের উদ্যোগ, ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন