ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে মাদক পাচারে জড়াচ্ছেন বিমানকর্মীরা


সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে মাদক পাচারে জড়াচ্ছেন বিমানকর্মীরা

বিমানকর্মীরা সোশ্যাল মিডিয়ার ফাঁদে যেভাবে মাদক পাচারে জড়াচ্ছেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ পেয়েছে।

অস্ট্রেলিয়ায় হেরোইন পাচারের অভিযোগে থাই এয়ারওয়েজের একজন ফ্লাইট অ্যাটেনডেন্টকে (কেবিন ক্রু) আটক করা হয়েছে। এতে প্রায় ৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার মূল্যমানের এই মাদক জব্দ হওয়ায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে থাইল্যান্ডে।

এটি বন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। তদন্তকারী কর্মকর্তাদের মতে, পাচারকারীরা ফেসবুকে ‘রোজ রোজ’ এবং টিকটকে ‘পাউডার ইজ পাউডার’ নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিমানকর্মীদের টাকার বিনিময়ে বিদেশে মালামাল বহন করার প্রস্তাব দেয়।

আরও পড়ুন: কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার মোহাম্মদ লতিফ ভাট নিহত

তদন্তে জানা গেছে, আন্তর্জাতিক পাচারকারী চক্রগুলো এখন বিমানসংস্থার কর্মীদের লক্ষ্যবস্তু করছে দক্ষিণ-পূর্ব এশিয়ার লাভজনক বাজারগুলোতে মাদক পৌঁছে দেওয়ার জন্য।

আটক হওয়া থাই এয়ারওয়েজ কর্মী মাত্র ৮,৮০০ বাথ (প্রায় ২৬৫ ডলার) ফির বিনিময়ে ব্যাগগুলো বহন করতে রাজি হয়েছিলেন। থাইল্যান্ডের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের (ওএনসিবি) মুখপাত্র আরিপাক এনগের্নবামরুং জানান, এই ভুয়া অ্যাকাউন্টগুলো বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর পেছনে থাকা নেটওয়ার্কটি খুঁজে বের করতে তদন্ত চলছে।

ওএনসিবি-র (থাইল্যান্ডের নারকোটিকস কন্ট্রোল বোর্ড অফিস) মহাসচিব পুলিশ মেজর সুরিয়া সিংগাকামল জানান, এই চক্রগুলো পোশাক, কফির প্যাকেট ও ফুলদানির ভেতর মাদক লুকিয়ে থাইল্যান্ডের মধ্য দিয়ে পাচার করে। গত ৩০ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে রেশমি পোশাক ও শীতের জ্যাকেটের ভেতর লুকিয়ে অস্ট্রেলিয়া ও তাইওয়ানে আরো ২৪.৩৮ কেজি হেরোইন পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল, যা কর্তৃপক্ষ জব্দ করেছে এবং তাইওয়ানে পৌঁছানোর আগেই আটক করা হয়েছে।

এই ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে এক থাই নাগরিক ও তাঁর লাওসীয় স্ত্রীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: ছাত্রদল নেতার মন্তব্য— ‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’

এদিকে, ব্যাংককের আরেকজন ফ্লাইট অ্যাটেনডেন্ট রয়টার্সকে জানান, গত ১৮ জুন তার টিকটক ইনবক্সেও অস্ট্রেলিয়া যাওয়ার রেট জানতে চেয়ে এমন বার্তা এসেছিল। তবে নিয়ম অনুযায়ী অপরিচিতের পাঠানো সেই বার্তা তিনি উপেক্ষা করেন।

শুক্রবার (৩ জুলাই) শীর্ষ জাতীয় মাদকবিরোধী কমিটির বৈঠকে থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, চলতি বছরের প্রথমার্ধেই থাইল্যান্ড থেকে আসা অন্তত ছয়জনের বিরুদ্ধে বাণিজ্যিক মাদক পাচারের অভিযোগ উঠেছে। এই সংখ্যা অনেক বেশি এবং এটি দেশের ভাবমূর্তির ক্ষতি করছে।

সরকারের মুখপাত্র জানিয়েছেন, এখন থেকে বিমানবন্দরে ক্রু সদস্যদের লাগেজ স্ক্রিনিং ও পরিদর্শন আরো শক্তিশালী করা হবে। অন্য কারোর মালামাল বহন করার প্রমাণ মিললে বিমানসংস্থাগুলো কর্মীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এক বিবৃতিতে থাই এয়ারওয়েজও কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

জাতিসংঘের (ইউএনওডিসি) তথ্য অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত প্রতিবেশী মিয়ানমারে সংঘাত ও অর্থনৈতিক দুর্দশার কারণে আফিম চাষ ২০২৫ সালে এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে মিয়ানমার এখন বিশ্বে অবৈধ আফিমের প্রধান উৎস হয়ে উঠেছে।

আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় কেন বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন—প্রশ্ন রাশেদের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মমতার তৃণমূল কার্যালয় দখলে নিল বিদ্রোহীরা, নতুন সভাপতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১১:১৮ এম


মমতার তৃণমূল কার্যালয় দখলে নিল বিদ্রোহীরা, নতুন সভাপতি ঘোষণা

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও একটি নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়ে উঠেছে। কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় ‘তৃণমূল ভবন’ বিদ্রোহী অংশের নেতারা দখল করে নিয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) বিকেল বেলায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দাবি করে তারা নিজেদেরকে ‘আসল তৃণমূল কংগ্রেস’ বলে, প্রধান কার্যালয়টি দখলে নেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এটি জানা যায়।

জানা যায়, কার্যালয়টি দখল করার পর কলকাতার মেট্রোপলিটন এলাকায় অবস্থিত ভবনের পুরোনো ব্যানার তুলে ফেলা হয়। নতুন ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে হাওড়ার বিধায়ক অরূপ রায়কে দলের নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।

বিদ্রোহী গোষ্ঠী দাবি করেন, পশ্চিমবঙ্গের দুই-তৃতীয়াংশের বেশি বিধায়ক ও সংসদ সদস্য তাদের সঙ্গে রয়েছেন।

গত বৃহস্পতিবার, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চের সামনে তারা উপস্থিত হয়ে দাবি জানিয়ে বলেন, তারা মূল দল এবং নির্বাচনি প্রতীক ‘জোড়া ফুল’ তাদের প্রাপ্য। এর পর, দিল্লি থেকে ফিরে আসার পর শুক্রবার বিকেলে তারা সরাসরি দলীয় দপ্তরের দখল নেন।

এদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন- আখতারুজ্জামান, ফিরহাদ হাকিম, জাভেদ খান, গোলাম রব্বানী, প্রসূণ বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা সহ অন্যান্য শীর্ষ নেতারা। এ সময় ভবনে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী সাবেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে ঋতব্রতরা ভিতরে প্রবেশ করার পর তিনি ভবন ছেড়ে চলে যান।

কার্যালয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই নতুন দলে পরামর্শদাতা হিসেবে থাকবেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন কিনা, তা দলের নতুন কমিটি সিদ্ধান্ত নেবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১১:২১ এম


সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

সাতক্ষীরায় বিজিবির একটি অভিযান পরিচালনার মাধ্যমে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা বলে জানা গেছে।

শুক্রবার (৩ জুলাই) সাতক্ষীরা সদরের ভোমরা এবং কলারোয়া উপজেলার কাকডাঙ্গা ও হিজলদী বিওপির আওতাধীন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মন্দির এবং কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে। এর পাশাপাশি, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়াতে বড়ালি নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।

এই বিষয়ে নিশ্চিত তথ্য প্রদান করে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মামার লাঠির আঘাতে প্রাণ গেল ভাগনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১১:২৩ এম


মামার লাঠির আঘাতে প্রাণ গেল ভাগনের

ঝিনাইদহের কোটচাঁদপুরে মামার লাঠির আঘাতে ভাগনে আবু বকর (৩০) নিহত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত আবু বক্কর হচ্ছেন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশিরকুন্ডু গ্রামের আলী আকবরের ছেলে।

কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) আনসারুল্লাহ হক জানান, শিশিরকুন্ডু গ্রামের আবু বক্করের সঙ্গে তার মামা সিরু মিয়ার জমি নিয়ে বিরোধ ছিলো।

গত ৩০ জুন রাতে বিরোধপূর্ণ ওই জমির বাঁশ কাটা নিয়ে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় মামা সিরু মিয়া লাঠি দিয়ে আবু বক্করের মাথায় আঘাত করেন।

লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে প্রথমে আবু বক্করকে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরবর্তীতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান আবু বক্কর।

তিনি আরও জানান, এই হত্যার ঘটনার বিষয়ে এখনও কোনো মামলা হয়নি। যদি মামলা রেকর্ড হয়, তাহলে জড়িতদের দ্রুত আইনগতভাবে দায়ের করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন নামে আসছে ‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজম’, বাড়ছে কার্যপরিধি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১১:২৪ এম


নতুন নামে আসছে ‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজম’, বাড়ছে কার্যপরিধি

পুলিশের বিশেষায়িত সন্ত্রাসবিরোধী সংস্থা অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নাম পরিবর্তন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে তাদের দায়িত্বের পরিধি বাড়ানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর (পিএইচকিউ) গত ৭ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো একটি প্রস্তাবে এটিইউর নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)’ করার অনুমোদন চেয়েছে। পুলিশ কর্মকর্তারা যুক্তি প্রদান করেছেন যে, দেশে এবং বিশ্বে নিরাপত্তা হুমকির ধরন দ্রুত পরিবর্তন হচ্ছে। সহিংস উগ্রবাদের পাশাপাশি নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আরও বিস্তৃত কাঠামো প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

অন্য দিকে, ৮ জুন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে পাঠানো আরেকটি চিঠিতে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট-ডিএমপি (এসএসইউ-ডিএমপি)’ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি স্টার এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসেন জানিয়েছেন, ইউনিটগুলোর কার্যকারিতা আরও শক্তিশালী করার জন্য এই সাংগঠনিক পুনর্গঠনের প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে তাদের মূল নিরাপত্তাসংক্রান্ত দায়িত্বও অব্যাহত থাকবে।

পুলিশ সদর দপ্তরের মতে, নতুন নামে পরিচিত হলে অতীতে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ অভিযানের সঙ্গে যুক্ত অভিযোগ থেকে সংস্থাগুলো বেরিয়ে এসে জনআস্থা পুনর্গঠনের ক্ষেত্রে সুবিধা লাভ করবে।

পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষে অতিরিক্ত উপমহাপরিদর্শক স্বাক্ষরিত প্রস্তাবে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেটের ব্যাপক বিস্তার এবং তথ্যের দ্রুত প্রবাহের কারণে নিরাপত্তা ঝুঁকির ধরন যে বদলে গেছে, তা উল্লেখ করা হয়েছে। ফলে প্রচলিত নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিকায়ন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

২০১৬ সালের ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে এটিইউ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল, যেখানে ১৭ জন বিদেশি নাগরিকসহ ২২ জন নিহত হয়েছিলেন। ২০১৭ সালের ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যে ইউনিটটি যাত্রা শুরু করেছিল, সেখানে অনুমোদিত জনবল রয়েছে ৬২০ জন। এরপর থেকে এটিইউ সারা দেশে বিশেষায়িত সন্ত্রাসবিরোধী বাহিনী হিসেবে কার্যরত রয়েছে।

এটিইউর প্রস্তাবে বলা হয়েছে, উগ্রবাদী এবং জঙ্গি সংগঠনগুলো এখন আরো আধুনিক কৌশলে হামলার পরিকল্পনা এবং বাস্তবায়নের কাজ করছে। এসব গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট করা।

এই প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, এসব গোষ্ঠী ধর্মের বিকৃত ব্যাখ্যা ব্যবহার করে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করে। তারা অনলাইন প্ল্যাটফর্মে গুজব এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সহিংসতা ও সামাজিক অস্থিরতা তৈরি করার চেষ্টায় লিপ্ত। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও ডিজিটাল মাধ্যমে তরুণদের উগ্রপন্থায় উদ্বুদ্ধ করেও গোপন ‘স্লিপার সেল’-এ যুক্ত করছে।

এসব পরিবর্তিত হুমকি মোকাবিলার লক্ষ্যে এটিইউকে স্পেশাল সিকিউরিটি ইউনিটে (এসএসইউ) রূপান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন কাঠামোতে ইউনিটটি শুধু জঙ্গিবাদ দমনই নয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, জাতীয় স্থিতিশীলতা এবং জননিরাপত্তা রক্ষায়ও বড় ভূমিকা পালন করবে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’ নামটি আন্তর্জাতিকভাবে পরিচিত। এটির ফলে বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সহযোগিতা সহজ হবে এবং দেশের অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় বৃদ্ধি পাবে। পুলিশ সদর দপ্তরের দাবি, এই নাম পরিবর্তন ও পুনর্গঠনের জন্য সরকারের অতিরিক্ত কোনো অর্থ ব্যয় হবে না।

তবে এই পদক্ষেপ নিয়ে এটিইউ এবং সিটিটিসির মধ্যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দুই ইউনিটের কর্মকর্তারা জানিয়েছেন যে, বিশেষ উদ্দেশ্যে গঠিত সংস্থার ওপর অতিরিক্ত ও ভিন্ন ধরনের দায়িত্ব চাপানো হলে তাদের মূল কাজ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

এটিইউর এক কর্মকর্তা মন্তব্য করেছেন, নির্দিষ্ট উদ্দেশ্যে গঠিত বিশেষায়িত সংস্থাকে যদি নানা ধরনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়, তা হলে তাদের মূল কার্যক্রমে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। সিটিটিসির এক কর্মকর্তা বলেছেন, নাম পরিবর্তন করে যদি মাত্রা বাড়ানো হয়, তাৎক্ষণিকভাবে ইউনিটটির বর্তমান দায়িত্বে কোনো পরিবর্তন আসবে না। কিন্তু ভবিষ্যতে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলে জঙ্গিবাদ দমনে ইউনিটটির কার্যকারিতা হ্রাস পেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%