১১:১০ পি.এম
প্যারামাউন্ট সফলভাবে অধিগ্রহণ সম্পন্ন করেছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিকে। এই চুক্তির মাধ্যমে, যা ঋণসহ প্রায় ১১০ বিলিয়ন ডলারের, দুই প্রতিষ্ঠান একীভূত হয়ে নতুন বিনোদন কোম্পানি ‘স্কাইড্যান্স’ এর অধীনে এসেছে।
অধিগ্রহণ প্রক্রিয়া মঙ্গলবার (৬ অক্টোবর) সম্পন্ন হয়।
কম্পানিটি জানায়, প্রয়োজনীয় সব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পাশাপাশি চুক্তির অন্যান্য আনুষ্ঠানিক শর্ত পূরণের পর অধিগ্রহণটি সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪ জন
মঙ্গলবার থেকে স্কাইড্যান্সের ক্লাস বি শেয়ার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ‘SKYD’ টিকার প্রতীকে লেনদেন শুরু হয়েছে। অন্যদিকে, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির শেয়ার নাসডাকে লেনদেন বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা প্রতি শেয়ারের বিপরীতে প্রায় ৩১ দশমিক শূন্য ২ ডলার নগদ পাবেন।
এই একীভূতকরণের ফলে প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের চলচ্চিত্র স্টুডিও, প্যারামাউন্ট+ ও এইচবিও ম্যাক্স স্ট্রিমিং সেবা, সিবিএস ও এইচবিও টেলিভিশন নেটওয়ার্ক এবং সিবিএস নিউজ ও সিএনএন সংবাদমাধ্যম একই কোম্পানির অধীনে এসেছে।
নতুন কম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করবেন ডেভিড এলিসন এবং সহ-সিইও হিসেবে থাকবেন ইয়ন ক্রেইজ।
স্কাইড্যান্স জানায়, তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে ২০ কোটির বেশি স্ট্রিমিং সাবস্ক্রিপশন রয়েছে এবং বার্ষিক আয় প্রায় ৭০ বিলিয়ন ডলার।
আরও পড়ুন: গণহত্যার ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের পুনর্বাসনে আইসিজে’র রায় মানতে হবে: ইইউ
স্কাইড্যান্স আগামী তিন বছরের মধ্যে বছরে অন্তত ৬ বিলিয়ন ডলার ব্যয় কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে। প্রযুক্তি একীভূতকরণ, পণ্য ও সেবা ক্রয়, বিপণন এবং সম্পত্তি একীভূত করার মাধ্যমে মূলত এই সাশ্রয় করা হবে।
দীর্ঘমেয়াদে বিভিন্ন স্ট্রিমিং সেবাকে একত্র করে একটি একক স্ট্রিমিং প্ল্যাটফর্মে রূপ দেওয়ার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
এ ছাড়া স্কাইড্যান্স প্রতি বছর অন্তত ৩০টি চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তির প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিটি সিনেমা কমপক্ষে ৪৫ দিন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।
অধিগ্রহণের চুক্তিতে নতুন করে ৪৭ বিলিয়ন ডলারের ইকুইটি বিনিয়োগও অন্তর্ভুক্ত ছিল। এলিসন পরিবার ও রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স যৌথভাবে একীভূত কোম্পানির সব ভোটাধিকারসম্পন্ন শেয়ারের মালিকানা ধরে রেখেছে।
আরও পড়ুন: জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, জাতিসংঘের জলবায়ু সম্মেলন চুক্তি ছাড়াই শেষ হওয়ার শঙ্কা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন