০৬:২১ এম
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন শহরের নিকটবর্তী স্টার্ডহাম এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে মইনুদ্দিন নামের এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ নভেম্বর) মধ্যরাতে, নিহত মইনুদ্দিনের পরিচালিত একটি মদের বারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান ববি হাজ্জাজ
মইনুদ্দিনের দেশের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় অবস্থিত। তিনি দক্ষিণ আফ্রিকার স্টার্ডহাম এলাকায় একটি মদের বার পরিচালনা করে ব্যবসা করছিলেন।
স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীদের ধারণা, মদের ব্যবসাসংক্রান্ত বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে এটি পরিকল্পিত হত্যা কি না, হত্যার প্রকৃত কারণ এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন