০৬:২১ এম
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মধ্যরাতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও শোডাউন করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দলটির কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শরীফুজ্জামানের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন বিভিন্ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত
শরীফুজ্জামান এ সময় বলেন, "দেশে কোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। চুয়াডাঙ্গায় নিষিদ্ধ দলের কোনো ধরনের বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। তাদের যেকোনো সরকারবিরোধী কর্মকাণ্ড শক্ত হাতে দমন করা হবে। এজন্য জেলাজুড়ে পালাক্রমে রাজপথে থাকবে বিএনপির কর্মীরা।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন