০৯:৫২ পি.এম
রাজধানীর মহাখালীর বাস টার্মিনালসংলগ্ন রাস্তায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান ও নাশকতার অভিযোগে পৃথক মামলায় গ্রেপ্তার মো. মনিরুজ্জামান মনিরসহ পাঁচজনকে ১ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
মামলার প্রেক্ষিতে বুধবার (২৪ জুন) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা শহরের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন আদালতে এ আদেশ প্রদান করেন।
তদন্ত কর্মকর্তা, তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ উপপরিদর্শক মো. সোহেল সরকার আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।
আরও পড়ুন: ‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান
আসামি মনিরুজ্জামানের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ডপ্রাপ্ত বাকি ৪ জন হলো সাদমান শাহরিয়ার খান সবুজ, মো. সাগর শেখ, মাহমুদুল হাসান নাইম এবং মো. নজরুল ইসলাম। এসব আসামিদের ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করে তদন্ত কর্মকর্তা রিমান্ডের আবেদন পেশ করেছেন।
আদালতে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে, রাষ্ট্র পক্ষ রিমান্ডের বিরোধিতা করে শুনানি দেন।
মামলার অভিযোগ অনুযায়ি, ১৮ জুন রাজধানীর মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন রাস্তায় আসামি মনিরুজ্জামান মনিরসহ পাঁচজন এবং অজ্ঞাতনামা ৩০/৩৫ জন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার স্লোগান দিয়ে নাশকতা করেন। পরে তাদেরকে গতকাল ২৩ জুন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, নাশকতার ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তার এবং নাশকতার পরিকল্পনার তথ্য উদঘাটন করতে এবং তাদের কাছ থেকে অবৈধ ককটেল বোমা উদ্ধারের জন্য আসামিদের ৭ দিনের রিমান্ড প্রয়োজন।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন