১১:৪৮ এম
ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ করেছে 'ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও' স্লোগানে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় শাখা ছাত্রদল সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন এবং সাধারণ সম্পাদক জহির রায়হানের নেতৃত্বে মিছিলে যোগদান করে নেতাকর্মীরা।
মিছিলটি শুরু হয় প্রশাসন ভবনের সামনে থেকে এবং প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
মিছিলে ‘ভারত যদি বন্ধু হও হাসিনাকে ফেরত দাও, অ্যাকশন অ্যাকশন ডাইরেক একশন, ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট একশন, আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট একশন’সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
পরে সমাবেশে বক্তারা বলেন, 'হাসিনাকে ফেরত দেওয়ার মাধ্যমে ভারতকে প্রমাণ করতে হবে তারা বাংলাদেশের বন্ধু। তা না হলে বাংলাদেশের জনগণ ভারতকে বন্ধু ভাবতে পারবে না। হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলন্ত অবস্থায় দেখতে চায় বাংলাদেশের মানুষ।'
ছাত্রদল ছাত্রশিবিরের সংঘর্ষকে ঘিরে সৌম ও মঙ্গলবার ক্যাম্পাসে স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। এরই মধ্যে ক্যাম্পাসের প্রধান ফটকে ছাত্রদলের লেখা ‘শিবির মুক্ত ক্যাম্পাস’ মুছিয়ে দেয় ছাত্রদল। এরপর আওয়ামী লীগ বিরোধী এই বিক্ষোভ মিছিল ক্যাম্পাসে বেশ আলোচনার জন্ম দেয়।
আরও পড়ুন: নেত্রকোনার অতিথপুর রেলস্টেশনে পেট্রল ঢেলে আগুন লাগাল দুর্বৃত্তরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন