০৭:৩৩ পি.এম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মো. শাহিদুল ইসলাম নামের এক মাদরাসাশিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে।
রোববার বিকেলে (১১ অক্টোবর) শিশুটির মাতা বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকা থেকে স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এরপর সোমবার (১২ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
আরও পড়ুন: কুলাউড়ায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা গ্রে*প্তা*র
মো. শাহিদুল ইসলাম হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বড়াইল গ্রামের বাসিন্দা এবং তিনি সোনারগাঁও উপজেলার বারদী মছলন্দপুর দারুল উলুম মাদরাসায় শিক্ষকতা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ওই শিশুকে বলাৎকারের অভিযোগ ওঠে মাদরাসার শিক্ষক মো. শাহিদুল ইসলামের বিরুদ্ধে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করার পর পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে আমার দেশ-এর সাংবাদিক একরামুল কবীর মুক্তের বাসায় দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন