১০:২৯ পি.এম
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক কেন্দ্রীয় ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগের (এএমএলডি) যুগ্ম পরিচালক মোশাররফ হোসেন এবং তার স্ত্রী উম্মে হাসান ডলির ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। পাশাপাশি, তাদের স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য আর্থিক হিসাবের লেনদেনের তথ্যও চাওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিএফআইইউ দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে এসব তথ্যের দাবি করেছে।
বিএফআইইউর চিঠিতে মোশাররফ হোসেন ও তার স্ত্রী উম্মে হাসান ডলির হিসাব খোলার ফরম, লেনদেনের বিবরণীসহ সংশ্লিষ্ট সব তথ্য চাওয়া হয়েছে। চিঠি পাওয়ার পর দুই কর্মদিবসের মধ্যে এসব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই তথ্য চাওয়া হয়েছে।
আরও পড়ুন: রাত থেকে বন্ধ থাকবে ইস্টার্ন ব্যাংকের বিভিন্ন সেবা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন