১২:৪৬ পি.এম
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে যে, শনিবার ভোরে দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। একই সময়ে, হামলায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।
সংস্থাটি জানায়, হামলার পর প্যারামেডিকরা ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছেন। ফলে হতাহতের সংখ্যা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ২৬ জুন লেবানন ও ইসরায়েল একটি ‘কাঠামো চুক্তি’ ঘোষণা করার পর এই হামলাকে অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, ওই চুক্তিতে ইরান-সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিনিময়ে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পরিকল্পনা ছিল।
আরও পড়ুন: শি জিনপিং মার্কিন শুল্কনীতির বিরুদ্ধে অবাধ বাণিজ্যের আহ্বান জানালেন
এদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থা আজ শনিবার (১৫ আগস্ট) জানিয়েছে যে, শুক্রবার হরমুজ প্রণালিতে একটি বাল্ক কার্গো জাহাজ অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বস্তুটি জাহাজটির মূল কাঠামোতে আঘাত করে।
সংস্থাটি জানাচ্ছে যে, জাহাজটির সব ক্রু নিরাপদে রয়েছেন। তবে এখন পর্যন্ত জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবেশের ওপর কী ধরনের প্রভাব পড়েছে, তা-ও এখনো জানা যায়নি।
আরও পড়ুন: শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯টি কারখানা বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন