০৫:১২ পি.এম
দীর্ঘদিনের শূন্যপদ পূরণের লক্ষ্যে অবিলম্বে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ সরকার গ্রহণ করেছে।
একই সাথে, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরো শক্তিশালী করার জন্য ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে।
এসব তথ্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতার সময় তিনি স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
বাজেট সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের স্বাস্থ্য বাজেটের আওতায় নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ আরও বৃদ্ধি করা হবে।
সাথে নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
দেশব্যাপী মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে।
আরও পড়ুন: রক্তাক্ত লাশের ওপর দিয়ে পতিত ফ্যাসিস্ট আবার ফিরতে চায়: রিজভী
এর মধ্যে ৮০ শতাংশ পদে নারী নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এছাড়া, শিক্ষিতদের মধ্যে বেকারত্ব কমানোর জন্য, স্থানীয় ও বৈদেশিক চাহিদা পূরণের লক্ষ্যে একটি চার মাস মেয়াদি ‘জেনারেল কেয়ারগিভার’ প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল ডিভাইস শিল্পকে অগ্রাধিকারপ্রাপ্ত শিল্পখাত হিসেবে উন্নয়নের উদ্যোগও উল্লেখ করা হয়েছে।
একই সাথে, নিম্ন আয়ের মানুষের চিকিৎসা ব্যয় কমাতে মানসম্মত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও আলোচনা করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে দুর্বৃত্তদের পেট্রোলবোমা নিক্ষেপ, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
সংসদে অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
এই বরাদ্দ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ০২ শতাংশের সমান।
অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা, যা জিডিপির শূন্য দশমিক ৫৮ শতাংশ।
আরও পড়ুন: ডিএমপির অভিযানে ৫৩৭ গ্রেফতার, উদ্ধার ককটেল ও গান পাউডার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন