০৩:০৩ পি.এম
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত পশ্চিমা সদস্য দেশগুলোর বিরুদ্ধে ‘ভন্ডামি ও দ্বৈতনীতি’ অভিযোগ করেছেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিকার অর্থে কূটনীতির প্রতি আস্থা রাখে, তাহলে অবিলম্বে ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ বন্ধ করতে হবে এবং অবৈধ নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। এই তথ্য দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
শুক্রবার, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরানের রাষ্ট্রদূত গোলামহোসেইন দারজি মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতির মূল কারণ হলো যুক্তরাষ্ট্র ও ইসরাইল সরকারের ২০২৫ সালের ১৩ জুন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি বিনা উসকানির আগ্রাসী যুদ্ধের সূচনা।
দারজি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র আগ্রাসনকারী, ভুক্তভোগী নয়।’ তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের এবং পরমাণুবিজ্ঞানীদের হত্যার তীব্র নিন্দা জানান।
আরও পড়ুন: জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত দুজন
সূত্র: ডন
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন