০৮:৪৭ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান আবাসন শিল্পকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সরকার এমন একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলছে, যেখানে আবাসন খাতের উন্নয়ন পরিকল্পিত, টেকসই এবং দুর্নীতিমুক্ত হবে।
বুধবার (২২ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও জানান, আবাসন খাতে যেন কেউ কোনো ধরনের অনিয়ম করতে না পারে, সে লক্ষ্যে সরকার ইতোমধ্যে সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে এবং প্রয়োজনীয় আরও উদ্যোগ নেওয়া হচ্ছে। তার সাথে নগরায়ণ শুধু ঢাকাকেন্দ্রিক না রেখে দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে দেওয়ার তাগিদও দেন তিনি। পাশাপাশি তিনি কৃষিজমি রক্ষা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
বৈঠকে রিহ্যাব প্রতিনিধিদল ফ্ল্যাট ও জমির নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে কমানোর দাবি জানায়। তারা আরও আবাসন খাতসংক্রান্ত সেবা পুরোপুরি ডিজিটাল করার পাশাপাশি সীমিত জমির সঠিক ব্যবহারে ফ্লোর এরিয়া রেশিও (ফার) বৃদ্ধি এবং উল্লম্ব নগরায়ণের প্রস্তাব উপস্থাপন করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন