ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কচুয়ায় মহানবী (সা.) ও মা আয়শা (রা.)-কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার


কচুয়ায় মহানবী (সা.) ও মা আয়শা (রা.)-কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের ছোটআন্ধারমানিক গ্রামে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ লেখা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়ার অভিযোগে ঐ গ্রামের উজ্জ্বল মুখোপাধ্যায় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী, গতকাল রোববার রাত আনুমানিক ১১ টায় ঢাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

কচুয়া থানার অভিযোগের ভিত্তিতে জানা যায়, আসামী ইচ্ছাকৃতভাবে জ্ঞাতসারে ধর্মীয় অনুভূতিতে আঘাত, শ্রেণী সমূহের মধ্যে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ সৃষ্টি এবং ইসলাম ধর্মের প্রতি অবমাননা প্রদর্শনের উদ্দেশ্যে মহানবী (সা.) কে ফেসবুক পেইজে ইলেকট্রনিক ডিভাইজের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তিমূলক মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করেছে। এই কারণে বাগেরহাট জেলার কচুয়া থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর- ০২, জিআর নং- ৯০/২৫, তারিখ- ১৬/১১/২৫ খ্রি.। ধারা- ১৫৩-এ, ২৯৫-এ পেনাল কোড, ১৮৬০। গ্রেফতারকৃত আসামী উজ্জল মুখোপাধ্যায় (২৪), পিতা- বিষ্ণুপদ মুখোপাধ্যায়, গ্রাম- ছোট আন্ধারমানিক, ৭ নম্বর ওয়ার্ড, ৩নং মঘিয়া ইউনিয়ন, থানা- কচুয়া, জেলা- বাগেরহাট। তাকে কচুয়া থানা পুলিশ গতকাল গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

বাগেরহাটের কচুয়ায় হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। তার নিজ এলাকার বিভিন্ন স্থানে স্থানীয়রা তাকে গ্রেফতার এবং পরবর্তীতে তার ফাঁসির দাবিতে কয়েক দফা মিছিল করে। পরে তার বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন দেওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহায়তায় পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পরপরই অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন: জাতীয় নাগরিক কমিটির সিদ্ধিরগঞ্জ থানার প্রতিনিধি, আওয়ামী লীগের চক্রান্তে গ্রেফতার

তবে অভিযুক্ত যুবক পরবর্তীতে তার ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষমা চান এবং উল্লেখ করেন যে, তিনি জানেন না এটি কিভাবে হলো।

কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ শামীম আহমেদ বলেন, "আমরা একটি অভিযোগ পাই এবং অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হই।" জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক তার দোষ স্বীকার করেছেন। বর্তমানে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদকের অভিযানে বেবিচকের ওভারটাইম বিল সংক্রান্ত ঘুসের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


দুদকের অভিযানে বেবিচকের ওভারটাইম বিল সংক্রান্ত ঘুসের অভিযোগ

দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ই/এম প্রকল্পে ওভারটাইম বিল সংক্রান্ত নথিপত্রে বিভিন্ন অসংগতি চিহ্নিত করেছে।

বুধবার (২৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে এই অসংগতি শনাক্ত করে। অভিযানের সময় সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরির অভিযোগ এবং ঠিকাদারদের বিল পরিশোধের জন্য ১০ শতাংশ কমিশন দাবি করার বিষয়টি যাচাইয়ের জন্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়।

দুদক সূত্রে জানা যায়, প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঠিকাদারদের বিল পরিশোধে কমিশন দাবি, সরঞ্জাম কেনার নামে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুসের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযান চলাকালে এনফোর্সমেন্ট টিম ওভারটাইম বিল সংক্রান্ত বিভিন্ন নথি পর্যালোচনা করে প্রাথমিকভাবে নানা অসংগতি দেখতে পায়। একই সঙ্গে ঠিকাদারদের বিল ও সরঞ্জাম কেনাকাটার অভিযোগ যাচাইয়ের জন্য প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ জানান, সংগৃহীত তথ্য-উপাত্ত, রেকর্ডপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য বিশ্লেষণ করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফকিরহাটে জ্বরে আক্রান্ত ১০ বছরের শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


ফকিরহাটে জ্বরে আক্রান্ত ১০ বছরের শিক্ষার্থীর মৃত্যু

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মানসা এলাকায় জ্বরে আক্রান্ত হয়ে ১০ বছর বয়সী শাওন শেখ নামের এক পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু ঘটেছে। শাওন শেখ মানসা গ্রামের শামিম শেখের পুত্র। সে বাহিরদিয়া-মানসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।

স্থানীয়রা ও তার পরিবার জানায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যার সময় শাওন শেখের শরীরে জ্বর অনুভূত হয়। পরিবারের সদস্যরা বিষয়টি জানার পর রাত ৯টার দিকে মানসা বাজার থেকে জ্বরের ওষুধ এনে তাকে খাওয়ান। রাতে সে একাধিকবার বমি করে। রাত ১টার দিকে তার মৃত্যু ঘটে। মৃতের পরিবার জানায়, শাওন শেখ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। তার মৃত্যুতে শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

তবে তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। অনেকের দাবি, খেলার সময় তার এক সহপাঠী তাকে কামড় দেয়, যা তার মৃত্যুর কারণ হতে পারে। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সহপাঠী কামড় দিলেও সেখানে কোনো ক্ষত হয়নি এবং তার মৃত্যু জ্বরের কারণে হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


মানিকগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানিকগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করেছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে, মোটরসাইকেল নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোতালেব হোসেন, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম বাদল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির ও মাহাবুবুল আলম উজ্জ্বল, সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান, সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম খান সজীব এবং ছাত্রদলের সাবেক জেলা সভাপতি রেজাউল ইসলাম খান সজীবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


জিয়ানগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

পিরোজপুরের জিয়ানগরে

আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ২৫ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহমেদ, ইন্দুরকানি থানার তদন্ত অফিসার পবির কুমার ঘোষ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, ডাক্তার ননি গোপাল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%