০৫:০৫ পি.এম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ বছর বয়সী কারাবন্দি প্রিতিস বিশ্বাসের মৃত্যু ঘটেছে।
বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে কারারক্ষী আতিকুর রহমানসহ অন্যান্য কারারক্ষীরা তাকে জরুরি বিভাগে নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি উল্লেখ করেন যে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।
আরও পড়ুন: এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, স্বেচ্ছাসেবক দলের উদ্বেগ
কারা সূত্রে জানা গেছে, প্রিতিস বিশ্বাস গোপালগঞ্জ সি.আর. মামলা নম্বর ১৫৫৮/২০২২, দণ্ডবিধির ৪২০ ধারার মামলায় বন্দী ছিলেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বড়সাতপার গ্রামের শ্রীপতি বিশ্বাসের পুত্র।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন